বালির ঝড়ে আকাশ হল লাল! - The News Lion

বালির ঝড়ে আকাশ হল লাল!

VIRAL: শহর ঢাকল লাল বালির ঝড়ে, নিমেশে ...



বালির ঝড়ে আকাশ হল লাল! শহর ছেয়ে ফেলছে প্রবল বালিঝড়! আকাশ জুড়ে নেমে আসছে হলুদ বালির আতঙ্ক। এমনই ভয়াবহ বালিঝড়ের ভিডিও ও ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সোমবার এমনই বালিঝড়ের সাক্ষী থেকেছেন পশ্চিম আফ্রিকার নিগার দেশেকর রাজধানী নিয়ামির মানুষ। কোনও কোনও ছবিতে ঝড়ের আকাশকে দেখিয়েছে টকটকে লাল।




 কেউ কেউ একে ‘প্রলয়ের আকাশ' বলেও অভিহিত করেছেন। বছরের এই সময়ে পশ্চিম আফ্রিকার এই দেশে বালিঝড় অবশ্য খুবই সাধারণ ব্যাপার। সাধারণত জানুয়ারি থেকে শুরু হয়ে মোটামুটি এপ্রিল পর্যন্ত এমন ঝড় এখানকার নিত্য নৈমিত্তিক ব্যাপার। আসলে ঝড়বৃষ্টির সময়ে বিপুল পরিমাণে ধুলো বাতাসে মিশে গেলে এই ধরনের বালিঝড় তৈরি হয়।


একটি ভিডিওয় দেখা যাচ্ছে নিয়ামির উপরে বালির ‘দে্ওয়াল'! ধীরে ধীরে যেন শহরটাকে গ্রাস করে ফেলাই লক্ষ্য তাদের। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে ‘নিয়ামিতে বালিঝড়

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.