লকডাউনে ছবির শুটিং করতে গিয়ে গ্রেফতার ২৫ - The News Lion

লকডাউনে ছবির শুটিং করতে গিয়ে গ্রেফতার ২৫




লকডাউনের জেরে বন্ধ হয়ে রয়েছে বিনোদন জগৎ। শুটিং সিনেমা হল সবই বন্ধ। কিন্তু এরইমধ্যে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবির শুটিং কে ঘিরে বসিরহাটে চাঞ্চল্য ছড়ালো।  জানা যাচ্ছে, সোমবার সকালে বসিরহাটের গুলাইচণ্ডী গ্রামে এই ছবির শুটিং ঘিরে সমস্যা তৈরি হয়। লকডাউন ভেঙে এই গ্রামে কলকাতা থেকে একটি ছবির টিম এসে শুটিং শুরু করে। এই এলাকায়ও করোনা সংক্রমনের ঘটনা ঘটেছে। তারপর থেকে এলাকার বাসিন্দারা যথেষ্ট চিন্তায় দিন কাটাচ্ছে। আর এর মধ্যেই কলকাতা থেকে একটি দল এসে ছবির শুটিং শুরু করায় তারা খুবই অসন্তুষ্ট হয়েছেন।




 এমনকি বেজায় চটে গিয়ে এলাকার বাসিন্দারা শুটিং চলাকালীন ছবির কলাকুশলীদের তাড়া করেন। কোনও রকমে আশেপাশের বাড়ি গুলিতে গা-ঢাকা দেন তারা। এরপর লকডাউনের মধ্যে এসে শুটিং করায়ে তাদের নামে পুলিশে অভিযোগ জানান গ্রামের মানুষরা। পুলিশ এসে ছবির কলাকুশলীদের উদ্ধার করেন।  বহুদিন ধরেই ওই গ্রামে ‘রক্ত খাদক’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবির শুটিং হওয়ার কথা চলছিল। অবশেষে সোমবার সুযোগ পান ছবির কলাকুশলীরা। গ্রামের আমবাগান নামে একটি এলাকায় গিয়ে তারা শুটিং শুরু করেন। আর শুটিং চলাকালীন তাদের তাড়া করেন গ্রামবাসীরা। কোনওমতে পালিয়ে বাঁচেন ছবির অভিনেতা অভিনেত্রী থেকে বাকি কলাকুশলীরা।     




ওই ছবি টিমে মোট ২৫ জন ছিলেন। পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে এবং ওই ২৫ জনকে গ্রেফতার করে। দেড় মাস ধরে চলছে লকডাউন। আর তার মধ্যেই এই ছবির টিম এসে কীভাবে শুটিং শুরু করলো তা নিয়ে প্রশ্ন উঠছে। কোনও অনুমতি না নিয়েই তারা সেখানে শুটিং করতে এসেছিলেন।  কলকাতা থেকে বসিরহাটে কীভাবে গাড়ি নিয়ে এতজন ঢুকে পড়লেন সেই বিষয়েও তদন্ত করা হচ্ছে। আইন অমান্য করে ছবির শুটিং করার ফলে পুলিশ ২৫ জনকেই গ্রেফতার করে। ছবির টিমটি গ্রামেরই একটি বাড়িতে এসে উঠেছিলেন। তাদের ভাড়া থাকতে দেওয়ার জন্য দুজন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.