তামিমের লাইভে এবার কোহলি - The News Lion

তামিমের লাইভে এবার কোহলি





ঢাকা প্রতিনিধিঃ    করোনাভাইসে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে যেনো বিশ্বব্যাপী সবকিছু হয়ে গেছে স্থবির। তবে এই আতঙ্ক আর শঙ্কা থেকে কিছুটা মুখ ফিরিয়ে নিতে এর মধ্যেই মানুষকে বিনোদন দিতে রীতিমতো উপস্থাপক হয়ে বসলেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার ২২ গজের মাস্টারপিস তামিম ইকবাল খান।



বাংলাদেশের জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক সামাজিক মাধ্যমে লাইভে যুক্ত করতে থাকেন জাতীয় ক্রিকেট দলের তারকাদের। ২২ গজের গল্প তো বটেই এর বাইরের অনেক মজার গল্প তুলে আনতে থাকেন তামিম।

এর আগে মুশফিকুর রহিমকে দিয়ে শুরু হওয়া এই লাইভ সেশনে তামিমের অতিথি হিসেবে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুমিনুল হক, তাইজুল ইসলাম, লিটন দাস।



শুধু বর্তমান ক্রিকেটাররাই নয়, বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দুর্জয় এবং হাবিবুল বাশারকেও লাইভে যুক্ত করেছিলেন তামিম। দেশের গণ্ডি ছাড়িয়ে গেল বুধবার বিদেশি অতিথি হিসেবে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ফাফ ডু প্লেসি। এরপর ভারতের রোহিত শর্মাকে লাইভে নিয়ে এসে আরও বড় চমক দেখান তামিম।



এবার তামিমের অতিথি আরও হাইপ্রোফাইল! ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আগামী ১৮ মে (সোমবার) রাত সাড়ে ১০টায় বাঁহাতি এই ওপেনারের বিশেষ অতিথি ভারতের এই অধিনায়ক। ভক্তরা নিশ্চয়ই এই আড্ডাটি মিস করতে চাইবেন না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.