করোনা আক্রান্তের সংখ্যায় চিনকে ছাপিয়ে গিয়েছে ভারত - The News Lion

করোনা আক্রান্তের সংখ্যায় চিনকে ছাপিয়ে গিয়েছে ভারত




 সেতু নিউজঃ     ভারতে করোনার প্রকোপ ক্রমশ বেড়ে চলেছে। গত ২৪ ঘন্টায় ভারতে করোনায় মৃত্যু হলো ১০৩ জনের। আক্রান্ত হয়েছেন ৩৯৭০ জন। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার ৯৪০ জন। মোট মৃতের সংখ্যা ২৭৫২ জন। এখনও পর্যন্ত মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩০ হাজারের বেশি মানুষ। বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ৫৩ হাজার ৩৫ টি।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সুত্রে এই খবর জানা গিয়েছে।




ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় চিনকে ছাপিয়ে গিয়েছে ভারত। গোটা বিশ্বের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার মধ্যে ভারত বর্তমানে ১১ নম্বর স্থানে দাঁড়িয়ে রয়েছে। যদিও মৃত্যুর হার চিনের থেকে কিছুটা ভালো অবস্থায় রয়েছে। চিনে যেখানে মৃত্যুর হার ছিলো ৫,৫ শতাংশ, সেখানে ভারতে মৃত্যুর হার ৩,২ শতাংশ। ভারতের মধ্যে সর্বাধিক করোনা আক্রান্ত রাজ্য হলো মহারাষ্ট্র। মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ২৭ হাজার মানুষ। মৃত্যু হাজার ছাড়িয়েছে। এরপরেই আক্রান্তের তালিকায় রয়েছে তামিলনাড়ু। তারপরেই রয়েছে গুজরাত এবং দিল্লি।




দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সুত্রে বলা হয়েছে, এপ্রিল মাসের গোড়ার দিকে ভারতে চারদিনে দ্বিগুন হচ্ছিলো করোনা আক্রান্তের সংখ্যা। সেখানে দাঁড়িয়ে বর্তমানে আক্রান্ত হওয়ার গতি বেশ কিছুটা কমেছে। তবে বিশেষজ্ঞদের ধারনা, আগামী ১৯ মের মধ্যে আক্রান্তের সংখ্যা লক্ষাধিক ছাড়াবে। তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার দুই দিনের মধ্যে এই পরিস্থিতি হতে পারে ভারতের। গত সাতদিনে ভারতের তামিলনাড়ু, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ রাজ্যে রেকর্ড সংখ্যাক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এই তিন রাজ্যে নতুন করে করোনায় আক্রান্তের হার ৭৯ শতাংশ।




পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৪ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্ত ২৪৬১ জন। মৃত্যু হয়েছে ১৫৩ জনের।  এদিকে ভারতে আগামী ১৭ মের পর ফের চতুর্থ দফার লকডাউন শুরু হতে চলেছে। তবে চতুর্থ দফার লকডাউনে দেশের গ্রীণ জোন ও অরেঞ্জ জোনে বেশ কিছু ছাড়া দেওয়া হবে বলে জানা গিয়েছে।         

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.