‘আমিও মরব, তুইও মর’ বলে দেনাদারকে জাপটে ধরলো করোনা রোগী!
ঢাকা প্রতিনিধি: পাওনাদারের কাছ থেকে টাকা আদায়ের জন্য মানুষ কত চেষ্টা তদবির-ফন্দিই না করে মানুষ। তেমনই একটি উদ্ভট কান্ড করলো বাংলাদেশের কক্সবাজারের এক ব্যক্তি। তিনি পাওনা টাকা আদায়ের জন্য পাওনাদারকে করোনা আক্রান্ত করার জন্য ‘আমিও মরব, তুইও মর’ কথা বলেই জাপটে ধরলেন করোনা পজিটিভ এক যুবক!
কক্সবাজার শহরতলীর লিংকরোড বাস স্টেশনে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। লকডাউন অমান্যকারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর নাম জাহাঙ্গীর আলম (৩২)। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুকতারকুল গ্রামের বাসিন্দা। পেশায় সিএনজিচালিত ট্যাক্সি ব্যবসায়ী। পাওনা টাকার জন্য তিনি লিংক রোডের সালামত নামে এক দোকানীকে ঝাপটে ধরেন।
সূত্র জানায়, কয়েকদিন আগে করোনা পজিটিভ ধরা পড়ে জাহাঙ্গীর আলমের শরীরে। তার ভগ্নীপতি আবদুর রহমান ও তার বোন খুরশিদা বেগমও বেশ কয়েকদিন ধরে করোনা আক্রান্ত হয়ে রামু করোনা চিকিৎসায় নির্ধারিত হাসপাতালের আইসোলেশন রয়েছেন।
স্থানীয়রা জানায়, নিজ বাড়ির লকডাউন অমান্য করে এই যুবক কয়েকদিন ধরে মোটর সাইকেলে বেপরোয়া হয়ে ঘুরে বেড়িয়েছে পুরো এলাকায়।
ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বলেন, ‘করোনা্যভাইরাসে আক্রান্ত যুবক জাহাঙ্গীরের বেপরোয়া আচরণের সালিশ-বিচার নিয়ে আমরাও অতিষ্ঠ হয়ে পড়েছি। তিনি লকডাউন না মেনে হরদম মোটরসাইকেল নিয়ে চলাচল করায় স্থানীয়রাও বিপাকে পড়েছেন। হামলার শিকার সালামতকে দ্রুত সাবান নিয়ে গোসল করানো হয়েছে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ উল্লাহ মারুফ সংবাদমাধ্যমকে বলেন, গত রোববার জাহাঙ্গীরকে নিজ ঘরে আইসোলেশনে থেকে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। সেই সঙ্গে পাড়াটিও লকডাউন ঘোষণা করা হয়।
Post a Comment