দুর্ঘটনা থেকে বাঁচতে কুকারে কখনোই যা রান্না করবেন না - The News Lion

দুর্ঘটনা থেকে বাঁচতে কুকারে কখনোই যা রান্না করবেন না




মাছ : 
খুব বেশি রান্না করলে মাছের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এ ছাড়া মাছ একটু বেশি রান্না হলেই ভেঙে যায়, তরকারিতে মিশে যায়। মাছ রান্না হতে সময় খুব কম লাগে। তাই মাছ প্রেসার কুকারে রান্না করা উচিত নয়।     ডিম সেদ্ধ : প্রেসার কুকারে ডিম সেদ্ধ করতে চাইলে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই ভুলেও কখনো এই কাজ করবেন না। 




দুধ বা দুগ্ধজাত খাবার : 
দুধ একটু গরম হওয়ার পরই উপচে ওঠে। তাই প্রেসার কুকারে দুধ জাতীয় কিছু রান্না করা একদমই উচিত নয়। এতে যে রান্না করাই সমস্যা, তা-ই নয় যেকোনো মুহূর্তে ঘটে যেতে বড় দুর্ঘটনাও।  -


সবজি ও ফল : 
যেকোনো শাক-সবজি ও ফল খুব বেশি রান্না করলে তার পুষ্টিগুণ সব নষ্ট হয়ে যায়। প্রেসার কুকারে এসব রান্না করার চাইতে না খাওয়াই ভালো। কারণ প্রেসার কুকার একেবারেই নষ্ট হয়ে যায় ভিটামিন, মিনারেলসহ অন্যান্য পুষ্টি উপাদানগুলি। 




এই সকল সতর্কতাগুলি অবশ্যই মেনে চলুন: প্রেসার কুকারের মুখ আটকে দেওয়ার পর ভালো করে দেখে নিন সেটি আটকেছে কিনা। ভেতরের বাষ্প সম্পূর্ণ বের না হলে কুকারের মুখ খুলবেন না। উনান নেভানোর পর অন্তত ১৫ মিনিট অপেক্ষা করে কুকারের মুখ খুলুন। ডাল বা এমন যে খাবারগুলো উপচে ওঠে বেশি, সেগুলো প্রেসার কুকারে রান্না করতে হলে অল্প পরিমাণে করুন। পরিমাণ বেশি হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। বেশি দিনের পুরানো প্রেসার কুকার ব্যবহার করবেন না। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.