মহাভারত-এর অন্ধ ভক্ত ছিলেন রাজেশ-হেমা-ধর্মেন্দ্র?
রাজেশ খান্না না থাকলেও লকডাউনে বি আর চোপড়ার মহাভারত পুনঃপ্রচারিত হওয়ায় পুরোন স্মৃতিতে বিভোর ধর্মেন্দ্র-হেমা। সম্প্রতি, এক নেটিজেন বিআর চোপড়ার মহাভারত নিয়ে কথা বলার সময় বলিউড তারকাদের একটি ভিডিও ভাগ করেছেন। সেখানে রাজেশ খান্না, ধর্মেন্দ্র, জিতেন্দ্র এবং হেমা মালিনী তাঁদের শোটি দেখার অভিজ্ঞতা জানিয়েছেন। রাজেশের কথায়, “এটি শুধুই ধর্ম নয়, আমাদের শিক্ষাও দেয় নানা বিষয়ে।”
জিতেন্দ্র জানিয়েছিলেন, “যদি আবার মহাভারত তৈরি হয় এবং আমি যদি পঞ্চপাণ্ডবের কোনও চরিত্রে অভিনয় করতে পারি তাহলে আমার জন্ম সার্থক।” হেমা বলেন, “আমি একটিও পর্ব মিস করতাম না।” সুপারস্টারদের মতোই নয়ের দশকের সবাই প্রায় ভুলেছিলেন ছেলেবেলা। করোনা ভাইরাস আবার ফিরিয়ে দিল তাকে। সংক্রমণ ঠেকাতে লকডাউনে ঘরবন্দি দেশ।
মন ভালো করার সহজ উপায় হিসেবে কেন্দ্র পুনঃপ্রচারের ব্যবস্থা করেছে আট, নয়ের দশকের সুপারহিট কিছু মেগার। তালিকায় রয়েছে রামায়ণ, মহাভারত, সার্কাস, ব্যোমকেশ বক্সী। এর মধ্যে রামায়ণ, মাহাভারত পুনঃপ্রচারিত হবে জেনেই খুশি লাখো দেশবাসী। তাঁদের কথা, ফিরছে শৈশব! সেই সময় যাঁরা ছিলেন নিতান্তই অবুঝ সবুজ, তাঁরা ফের সজীব।
Post a Comment