বিয়ের সতর্কতায় এবার বাজারে এল রুপোর মাস্ক - The News Lion

বিয়ের সতর্কতায় এবার বাজারে এল রুপোর মাস্ক




লকডাউনের মধ্যে আড়ম্বর, জৌলুসহীন হলেও দুই পরিবার একত্রিত হয়ে সেরে ফেলছেন বিয়ের পর্ব। কিন্তু বিয়েতেও চাই বিশেষ সতর্কতা! সে জন্যই এ বার বিয়ের অলঙ্কার হিসাবেও জায়গা করে নিল মাস্ক। তবে সে মাস্ক কাপড়ের নয়, একেবারে খাঁটি রুপোর তৈরি!  শুনতে অবাক লাগলেও এমনই রুপোর মাস্ক তৈরি করেছেন কর্ণাটক-মহারাষ্ট্রের সীমান্তবর্তী বেলগাম জেলার অলঙ্কার ব্যবসায়ী সন্দীপ সালগাওকর।





 করোনা আতঙ্কের আবহে অলঙ্কার হিসাবে এই রুপোর মাস্ক ইতিমধ্যেই নজর কেড়েছে অসংখ্য মানুষের। বিয়ের পিঁড়িতে বসা বর-কনের মুখ ঢাকা থাকবে নকশা করা রুপোর মাস্কে। অন্যান্য মাস্কের মতো এটিও ইলাস্টিকের সাহায্যে দু’কানের পাশ দিয়ে মাথার পিছন দিকে বাঁধা থাকবে। 




ওই অলঙ্কার ব্যবসায়ী জানান, বিয়ের অন্যান্য অলঙ্কারের মধ্যে বর-কনের মুখ ঢাকা থাকবে সাধারণ কাপড়ের মাস্কে, তা-ও কি হয়! তাই রুপো দিয়ে এই মাস্ক বানানোর কথা মাথায় আসে তাঁর। অলঙ্কার হিসাবে নতুনত্বের চমকে অনেক মানুষ এটিকে পছন্দও করেছেন।    জানা গিয়েছে, এই রুপোর মাস্কের ওজন বড়জোড় ২৫ থেকে ৩৫ গ্রাম। আর এর দাম আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যেই। তাই বিয়ের গয়না হিসাবে রুপোর মাস্ক কিনছেন অনেকেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.