শুরু আমফানের তাণ্ডবলীলা - The News Lion

শুরু আমফানের তাণ্ডবলীলা





16:43:08 দুপুর ৩ টে ১৫ -র মধ্যে শহরে মোট ২৭টি বড় গাছ পড়ে গিয়েছে।

16:42:10: কলকাতায় ১০০ কিলোমিটার বেগে বইছে ঝড়। সন্ধের পর আমফান ঢুকবে বলে জাআন গিয়েছে।

3.13.35 শুরু হল আমফানের ল্যান্ডফল , দুপুর ২.৩০ থেকে শুরু হয়েছে ল্যান্ডফল




14:47:51- দিঘার আরও কাছাকাছি সাইক্লোন আমফান। ইতিমধ্যে দিঘাতে ব্যাপক সামুদ্রিক জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। গার্ড ওয়াল টপকে আসছে জল। একই সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে। ঝোড়ো হাওয়ার তাণ্ডবে ইতিমধ্যে জেলা জুড়ে ব্যাপক ধ্বংসের ছবি ফুটে উঠছে।

একাধিক হোটেলের সামনে ভেঙে পড়েছে টিন। ভেঙে পড়েছে বহু গাছ। শুধু দিঘাতে নয়, জেলা জুড়ে সর্বত্র একই ছবি। বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে একের পর এক গাছ। অনেক জায়গায় বাড়ির উপরেও গাছ ভেঙে পড়ার খবর মিলছে। চলছে উদ্ধার কাজ।




1.22.22 কলকাতা থেকে দক্ষিনে ১৯০ কিলোমিটার দূরে আমফান

12.42.30 ঝড়ের গতি হতে পারে ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা

12.41.15 কলকাতা থেকে ২২০ কিলোমিটার দূরে আমফান

12.15.31 দিঘা থেকে ১২৫ কিলোমিটার দূরে আমফান




11:55:30 বৃহস্পতিবার ভোর ৫ টা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে কলকাতা এয়ারপোর্টে।

11.37.19 ঝড়ের পরবর্তী টার্গেট কলকাতা

11.36.35 দিঘা ও হাতিয়া দ্বীপের মাঝে আছড়ে পড়ার পর এই ঝড় ক্রমে এগিয়ে যাবে উত্তর ও উত্তর পূর্ব দিকে।

11.30.31 ঝড়ের গতিবেগ ১৫৫-১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা




11.27.26 : বালাসোরে ২৫০.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে, পুরীতে বৃষ্টির পরিমাণ ১১১.০ মিলিমিটার

11.23.56 দিঘা থেকে ১৫০ কিলোমিটার দূরে আমফান , কলকাতা থেকে ২৬০ কিলোমিটার

11:01:34 রাজ্যের সাতটি জেলায় সরাসরি প্রভাব পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

10:53:06 দিঘা থেকে এর দূরত্ব মাত্র ২২৫ কিলোমিটার। পারাদ্বীপ থেকে ১২৫ কিলোমিটার দূরে রয়েছে এই ঝড়।

09:54:52 রীতিমত জলোচ্ছ্বাস শুরু হয়েছে দিঘায়। বড় বড় ঢেউ চোখে পড়ছে সেখানে।




09:30:05 কলকাতা থেকে ৩৩৩ কিলোমিটার দূরে রয়েছে ঝড়। নতুন আপডেটে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শহরে মঙ্গলবার দুপুর থেকে চলছে বৃষ্টি। বুধবার সকাল থেকে শুরু হয়েছে দাপুটে ঝড়ো হাওয়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.