পথশিশু ও দুঃস্থ মানুষের সাথে জন্মদিন পালন
পথ শিশু ও দুঃস্থ মানুষের সাথে শনিবার সপ্তম বর্ষের জন্মদিন পালন করলো বারাসত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের ক্লাস ওয়ানের ছাত্রী সৃজা সেনগুপ্ত।
এদিন বারাসত স্টেশন ও বারাসতের বিভিন্ন প্রান্তে থাকা পথশিশুদের দুপুরে পেট ভরে মাছ ভাত খাওয়ানোর খাওয়ানোর পাশাপাশি তাদের হাতে কেক, ক্যাডবেড়ি মিষ্টি, পরিশ্রুত পানীয় জলের বোতল ও মাস্ক তুলে দেয় সৃজা।
সৃজার মা রুম্পা মিত্র সেনগুপ্ত জানান শুধু বড় মেয়ে সৃজাই নয় ছোট মেয়ে পৃথার জন্মদিনও এভাবেই পালন করবেন তাঁরা। এদিন বারাসত রেল স্টেশনে থাকা পথশিশুরাও সৃজাকে তাঁর জন্মদিনের জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানায়।
Post a Comment