মুরগির খামার থেকে ছড়াতে পারে করোনার চেয়েও ভয়ঙ্কর মহামারি, দাবি মার্কিন বিজ্ঞানীর - The News Lion

মুরগির খামার থেকে ছড়াতে পারে করোনার চেয়েও ভয়ঙ্কর মহামারি, দাবি মার্কিন বিজ্ঞানীর




 করোনা জেরে নাজেহাল সারা বিশ্ব। অর্থনীতি থেকে উৎসব সব কিছুতেই কামড় বসিয়েছে করোনা। এরই মধ্যে  মার্কিন বিজ্ঞানী মাইকেল গ্রেগর বলেছেন মুরগির খামার থেকেও এমন ভাইরাস ছড়িয়ে পড়তে পারে যা কিনা করোনার চেয়েও ভয়ঙ্কর মহামারির সৃষ্টি করতে পারে।




 বিজ্ঞানী মাইকেল গ্রেগর তাঁর নতুন বই ‘হাউ টু সারভাইভ এ প্যান্ডামিক’ এ বলেছেন, বেশি পরিমাণে মুরগী খামার তৈরি হওয়ার ফলে সংক্রমণ বেড়ে গিয়েছে। তিনি মানুষকে শুধুমাত্র নিরামিশ খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন। পাশপাশি তাঁর দাবি, এই ভাইরাস এতটা বিপজ্জনক যে অর্ধেক পৃথিবী বিপদের মুখে পড়তে পারে।




রাখার বিষয় হল মাইকেল গ্রেগরের ‘ভবিষ্যদ্বাণী’ সম্পর্কিত কোনও প্রমাণ প্রকাশিত হয়নি, বা অন্য কোনও বিজ্ঞানীও তার দাবির সত্যতা নিশ্চিত করতে পারেননি। কিন্তু মাইকেল গ্রেগের দাবি, অন্য জীবের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সম্পর্কের জেরেই মানুষ বিপদে পড়তে পারে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.