১৫০ বছরের পুরানো উল্কা রহস্যের কিনারা - The News Lion

১৫০ বছরের পুরানো উল্কা রহস্যের কিনারা




মাটিতে বিশাল আয়তনের রহস্যময় গর্ত। গোলাকৃতি গর্তের ব্যাস ৩.২ কিলোমিটার। তার মধ্যে আবার রয়েছে ২০০ মিটার উঁচু ঢিপি। রাজস্থানের বারান জেলায় রামগড়ের কাছে অবস্থিত বলে ভূতত্ববিদরা তার নাম দিয়েছেন রামগড় ক্রেটার। সেই ১৮৬৯ সালে জিওলোজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার বিজ্ঞানীরা প্রথমে তার সন্ধান পান।



কীভাবে মাটিতে অত বড় গর্ত হলো, তা দেড়শ বছর ধরে বুঝতে পারেনি কেউ। সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছেন, এতদিনে সেই রহস্যের কিনারা হয়েছে।তাঁরা জানিয়েছেন, ওই গর্ত হয়েছিল উল্কার আঘাতে। আজ থেকে ৭৫ হাজার বছর আগে চার কিলোমিটার দৈর্ঘ্যের একটি উল্কা এসে পড়েছিল ওই অঞ্চলে।




র আগে আমাদের দেশের দুটি অঞ্চলে উল্কাপাতের ফলে সৃষ্টি হওয়া গর্তের সন্ধান পাওয়া গিয়েছে। তার একটি আছে মহারাষ্ট্রের বুলদানা জেলায়, অপরটি মধ্যপ্রদেশে শিবপুরি জেলায়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.