বাড়িতে লুকি রাখা ৩২টি সাপের ডিম থেকে ছানা বেরোতেই যা করলেন পরিবেশকর্মী!
জলপাইগুড়িতে মাস দুয়েক আগে খবর পেয়ে সাপ উদ্ধার করতে গিয়েছিলেন। তিনিএকজন পরিবেশ কর্মী। সাপ তো উদ্ধার করেছিলেনই, সঙ্গে পেয়েছিলেন ৩০-৩২ টা সাপের ডিম। দুমাসের যত্নের পর সেই ডিম ফুটে বেরিয়েছে ২৭টি সাপের ছানা। শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছে ।
বাড়িতে সাপের ডিম রেখে সযত্নে লালন পালন করে সাপের ছানার জন্ম দিয়েছেন পরিবেশকর্মী বিশ্বজিত্ দত্ত। মাস দুয়েক আগে একটি জায়গায় সাপ ধরতে যান তিনি। সেখানে থেকে অনেকগুলো সাপের ডিম উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। কিছুদিন আগে সেই ডিম ফুটে ২৭টি সাপের ছানা বেরিয়েছে।
বিশ্বজিতবাবুর কথায়, সেই "সাপগুলিকে জলাশয়ে ছেড়ে দিলাম। পৃথিবীতে প্রতিনিয়ত কোনও না কোনও জীবের অস্বিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে। এর প্রভাব কিন্তু মানুষের ওপরেও পড়বে। সব জীবেরই সংরক্ষণ দরকার। তাতেই প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে।"
Post a Comment