ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের - The News Lion

ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের




ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত জম্মু কাশ্মীরের বালাকোট সেক্টর। বিনা প্ররোচনায় সকাল থেকেই পাকিস্তানি সেনা গুলি চালাতে থাকে বলে অভিযোগ। এছাড়াও মর্টার হামলা চালায় পাক সেনা।




 শেষ পাওয়া খবর অনুযায়ী পুঞ্চ জেলার বালাকোট সেক্টরের এই গুলির লড়াইয়ে পালটা প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাবাহিনীও।  এদিকে, ২৫ তারিখে সেনা জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হয় কাশ্মীর। কুলগামের মঞ্জগ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় সেনা। এলাকার বেশ কয়েকটি বাড়ি ঘিরে ফেলতেই আচমকা জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। পালটা গুলি চালান জওয়ানরাও।  সেনার গুলিতে নিহত হয় দুই জঙ্গি। জানা গিয়েছে,




সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনী অভিযানে যায় এলাকায়। গুলির লড়াইয়ে নিহত হয় লস্করের শীর্ষ নেতা -সহ ২ জঙ্গি।  মঞ্জগ্রামে কয়েকটি বাড়িতে লুকিয়ে ছিল জঙ্গিরা। বাসিন্দাদের ভয় দেখিয়েই বাড়িতে ঢুকে পড়ে তারা। গোটা এলাকা ঘিরে ফেলে সেনা। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালান নিরাপত্তারক্ষীরা। বাড়ি-বাড়ি ঘুরে জঙ্গিদের খোঁজ চলে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.