কেন একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়? - The News Lion

কেন একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়?




একসময়ের জনপ্রিয় অভিনেত্রী, বর্তমানে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। ফের একবার 'মহাভারত'-এর পুনঃ সম্প্রচারের মাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। যেখানে দ্রৌপদীর চরিত্রে রূপার অভিনয় দর্শকদের মন কেড়েছিল। দ্রৌপদীর ভূমিকায় রূপা যে অসামান্য, সেকথা নতুন করে না বললেও চলে।  তবে শুধু অভিনেত্রী হিসাবেই নয়, গায়িকা হিসাবেও ভীষণ ভালো। সফল কেরিয়া থাকা সত্ত্বেরও তাঁর বিবাহিত জীবন সুখের হয়নি। ১৯৯২ সালে মেকানিকাল ইঞ্জিনিয়র ধ্রুব মুখোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়।




 দীর্ঘ ২০০৭ সালে তাঁদের রূপা ও তাঁর স্বামী ধ্রুবর সম্পর্ক ভেঙে যায়। এরপর ২০০৯ সালে পাকাপাকি ভাবে বিচ্ছেদ হয় তাঁদের। রূপা একবার নিজেই জানিয়েছিলেন, তিনি তাঁর স্বামী ও সংসারের জন্য কেরিয়ারও একপ্রকার ছেড়েই দিয়েছিলেন। সংসার বাঁচাতে মুম্বই ছেড়ে কলকাতা এসে পাকাপাকি ভাবে থাকা শুরু করেন। তবুও বিয়ে টেকাতে পারেননি।  ১৪ বছরের  বিবাহিত জীবন সফল হয়নি। এদিকে কেরিয়ারও থেকেও সরে এসেছিলেন। সেকারণে রূপা আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা যায়।





রূপা জানিয়েছিলেন, বিয়ে বাঁচাতে সব চেষ্টাই করেছিলেন তিনি। যাতে সাংসারিক জীবনে কোনও সমস্যা না হয়, সেকারণে সকাল ৯টার আগে এবং রাত ১০টার পর বাইরের কোনও ফোন কলও রিসিভ করতেন না। রূপার কথায়, তিনি সব সময় শ্যুটিং শেষ হলেই মেকআপ তুলে বাড়ি ফিরে আসতেন। একটা মেয়ে হিসাবে তাঁর কাছে সংসারটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল, আর বাড়িতে সেলিব্রিটির মতো আচরণ কখনওই করতেন না।  রূপার কথায়, বাড়িতে ঝাড়ু দেওয়া, বাসন মাজা, রান্না, সব কাজ নিজের হাতে করেছেন, কোনও দ্বিধা না করে। তবে স্বামী ধ্রুবর সঙ্গে সাংসারিক অশান্তির সময় তাঁকে তাঁর স্বামী টাকা দেওয়াও বন্ধ করেছিলেন বলে জানিয়েছিলেন রূপা।





 রূপা গ্ল্যামার ওয়ার্ল্ডের মানুষ, আর এটাই তাঁর স্বামী ধ্রুব মেনে নিতে পারছিলেন না। অভিনেত্রীর কথায়,  এমন বহুবার হয়েছে যে তিনি তাঁর স্বামীকে ডিভোর্স পেপার দিয়েছেন, আবার নিজেই সেটা ছিঁড়ে ফেলে ক্ষমা চেয়েছেন।  পরবর্তীকালে তাঁর থেকে ১৩ বছরের ছোট এক গায়কের সঙ্গে মুম্বইয়ে ওশিওয়ারাতে একসঙ্গে থাকা শুরু করেন। পরে সেই সম্পর্কও ভেঙে যায়।  একাধিক অসফল সম্পর্কে হতাশ হয়েও একবার নয়, প্রায় তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছিলেন তিনি।ছেলে আকাশের জন্মের আগে একবার ও জন্মের পরে দুবার আত্মহত্যা করার চেষ্টা করাছিলেন।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.