প্রত্যেক নাগরিককে রোজ ৯০ কেজি মল সরবরাহ করার নির্দেশ কিমের
সেতু নিউজঃ একজন মানুষের পক্ষে রোজ ৯০ কেজি মল ত্যাগ করা কি সম্ভব! একজন কেন, গোটা পরিবারের সব সদস্যরা মিলেও কি সম্ভব! এক মাসেও হয়তো সেটা সম্ভব নয়। কিন্তু সরকারের নির্দেশ, দেশের প্রতিটি নাগরিককে রোজ ৯০ কেজি মল সরবরাহ করতে হবে। কিম জং উনের দেওয়া এই আজব নির্দেশ পালন না করলে শাস্তি ভোগ করতে হবে!
আর সেই শাস্তিটিও অদ্ভুত। ৯০ কেজির সঙ্গে আরও বাড়তি ৩০০ কেজি মল সরবরাহ করতে হবে। আর সেটা করতে না পারলে বড় অঙ্কের আর্থিক জরিমানা দিতে হবে। স্বৈরাচারি শাসক হিসাবে এমনিতেই কুখ্যাত কিম জং। উত্তর কোরিয়ার নাগরিকদের উপর এর আগেও তিনি বহুবার এমন অদ্ভুত সব নির্দেশ দিয়েছেন।
উত্তর কোরিয়ায় সারের সঙ্কট বহুদিনের। দক্ষিণ কোরিয়ার সঙ্গে কিমের বাবা সংঘাতের জন্যই উত্তর কোরিয়ায় এই সার সঙ্কট। কিন্তু কিম এবার রাসায়নিক সারের বদলে জৈব সারের জোগান বাড়াতে চান। আর তাই এমন সিদ্ধান্ত। যদিও পশু, পাখির মল সরবরাহ করলেও চলবে। কিন্তু যেভাবেই হোক, প্রতিটি নাগরিককে রোজ ৯০ কেজি মল সরবরাহ করতে হবে। প্রতিটি নাগরিককেই এবার সকাল সকাল মল খুঁজতে বেরোতে হবে। এবং সেই মল সংগ্রহ করে রাখতে হবে।
উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সানচনে একটি সার কারখানা উদ্বোধন করেছেন কিম। এই কারখানা নিয়ে নাকি আবেগপ্রবণ কিম। তিনি বলেছেন, তাঁর ঠাকুরদা কিং ইল সাং ও বাবা দ্বিতীয় কিং জং বেঁচে থাকলে এই সার কারখানার উদ্বোধন দেখে প্রচণ্ড খুশি হতেন।
Post a Comment