দুই রাজ্যের সংঘাতের ইস্যুতে মাথা গলাবে না কেন্দ্র - The News Lion

দুই রাজ্যের সংঘাতের ইস্যুতে মাথা গলাবে না কেন্দ্র



সেতু নিউজঃ        এই মুহূর্তে গোটা দেশেই করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। দেশের মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণের হার সবথেকে বেশি। ক্রমশ সেখানে বাড়ছে সংক্রমণ।  এই পরিস্থিতিতে ফের মহারাষ্ট্র থেকে আসছে আরও ট্রেন। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে আরও ৪১টি ট্রেন পাঠানোর কথা জানিয়েছিল মহারাষ্ট্র প্রশাসন। কিন্তু তা নাকচ করে দেয় মমতা সরকার। তবে মমতা সরকার ট্রেন না ছাড়ার আবেদন জানালেও তা মহারাষ্ট্র সরকার কর্ণপাত করছে না বলে অভিযোগ।




এরপর নবান্ন মাত্র ৩টে ট্রেন ঢোকার অনুমতি দিয়েছিল। তবে সমস্ত কিছু অগ্রাহ্য করার অভিযোগ মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে।  জানা যাচ্ছে, ৪১টি ট্রেন আজই মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা হচ্ছে। এর ফলে আরও বিপদের মুখে বাংলাকে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, দুই রাজ্যের সংঘাতের ইস্যুতে কেন্দ্র মাথা গোলাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।  তবে রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, সঙ্কটের পরিস্থিতিতে ট্রেনগুলিকে বাতিল করা বা অন্য রুটে পাঠানো ঠিক নয়।




তাতে ঘরে ফিরতে ইচ্ছুক পরিযায়ীরা ধাক্কা খাবেন। পরিযায়ী শ্রমিকদের স্বার্থ সকলের মাথায় রাখা উচিত বলেই মনে করছে কেন্দ্র। একই সঙ্গে মহারাষ্ট্র এবং বাংলার মধ্যে যে বিরোধ তৈরি হয়েছে তা আলোচনার মাধ্যমে অবিলম্বে ফিরিয়ে নেওয়া উচিৎ বলে মনে করছে কেন্দ্র।     আমফানে বিধ্বস্ত এলাকায় ত্রাণ ও পুনবার্সনের কাজে ব্যস্ত জেলা প্রশাসন। আর সেই কারণে ২৬ তারিখ পর্যন্ত রাজ্যে কোনও শ্রমিক স্পেশাল না পাঠানোর জন্য রেজ বোর্ডকে আবেদন জানায় রাজ্য সরকার।





 ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য চালু হয়েছে ওই ট্রেন পরিষেবা।  কিন্তু অভিযোগ, রাজ্যের আবেদনে সাড়া দেওয়া হচ্ছে না। আবেদন অগ্রাহ্য করেই পাঠানো হচ্ছে ট্রেন। আর তা করছে মহারাষ্ট্র রেল বোর্ড।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.