লকডাউনে এই দ্বীপে মশার আকৃতি বৃদ্ধি পেল দশগুণ
করোনা সংক্রমণের প্রভাব কমলেও মুশকিলে পড়েছে স্পেন। বলা হচ্ছে লকডাউনের জেরে স্পেনের একটি দ্বীপে মশার আকার চারগুণ বেড়ে গিয়েছে, এমনকি মশার সংখ্যাও। এছাড়াও পোকামাকড় ও মাকড়সার সংখ্যাও বেড়েছে। স্পেনের অধীনে থাকা এই দ্বীপের নাম আইবিজা।
এখানে মশা এত বেশি পরিমাণে বেড়ে গেছে যে, সরকারের দৃষ্টি এখন করোনাভাইরাস থেকে মশার দিকে চলে গেছে। স্বাস্থ্যকর্মীরাও মশার এই আকার ও পরিমাণ বেড়ে যাওয়া নিয়ে রীতিমতো চিন্তিত। মনে করা হচ্ছে, মশার এই বৃদ্ধি বা আকার বড় হওয়ার পিছনে রয়েছে লকডাউন।
লকডাউনের জেরে বেশ কিছু সুইমিং পুল বন্ধ হয়ে যাওয়ার কারণে সেগুলি নোংরা হয়ে গিয়েছে ও জল জমে থাকার ফলে সেগুলি মশার আবাসস্থলে পরিণত হয়ে গিয়েছে। অনেক বাড়িতেও এই একই ধরনের ঘটনা ঘটেছে, ফলে বেড়ে গিয়েছে মশার পরিমাণ।
উপকূলীয় এবং সুন্দর পর্যটন কেন্দ্র হওয়ায় ওই এলাকায় প্রচুর হোটেল রয়েছে। বেশিরভাগ হোটেলগুলিতে সুইমিং পুলও রয়েছে যা লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। ফলে সুইমিং পুলগুলি মশার আবাসস্থল তৈরি হয়ে গিয়েছে। বেড়েছে প্রচুর মশা। বর্তমানে ইবিজা প্রশাসন এই মশা পরিষ্কার করার জন্য কাজ শুরু করছে। সবচেয়ে বড় সমস্যা হ’ল সাধারণ মশার চেয়ে আরও বিপজ্জনক মশাও ওই এলাকায় বেড়ে গিয়েছে।
Post a Comment