পুলিশকে ঘিরে ধরল অভুক্ত পাখিরা
ঢাকা প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা পৃথিবী জুড়ে চলছে লকডাউন। সারা পৃথিবীর মানুষ এখন গৃহবন্দী। বন্ধ অফিস-আদালত, কল কারখানা, হোটেল-রেস্তোরাসহ সব ধরণের খাবারের দোকান।
এ অবস্থায় কাজকর্ম বন্ধ থাকায় খাবার সংকটে পড়েছে নিম্নআয়ের খেটে-খাওয়া মানুষ।
শুধু মানুষই নয় খাবার সংকটে পড়েছে বিভিন্ন রকমের পশুপাখিও। কারণ বছরের অন্যান্য স্বাভাবিক দিনগুলোতে পশুপাখিরা মানুষের কাছ থেকে বা হোটেল রেস্তোরাঁর ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবার পেয়ে বেঁচে থাকে। কিন্তু এখন সেই উপায় না থাকায় অভুক্ত অবস্থায় দিন পার করছে পশু পাখিরা।
এমনই এক ঝাঁক বিভিন্ন পাখির দেখা মিললো বাংলাদেশের চুয়াডাঙ্গায়। পাখিগুলো এক পুলিশ কর্মকর্তাকে পেয়ে ঘিরে ধরে কিচিরমিচির করতে থাকে।
পরে ওই পুলিশ কিছু খাবার এনে পাখিগুলোকে দিতে দেখা যায়।
Post a Comment