বাজারে এসেছে ‘পাকা’ আম। তবে সাবধান!
ঢাকা প্রতিনিধিঃ মৌসুমের বেশ আগেই বাজারে এসেছে পাকা আম। রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে। তবে এই আমের দাম সাধারণের হাতের নাগালে নেই। প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ১৮০ টাকা তেকে ২৫০ টাকা পর্যন্ত। তবে এমন চড়া দামে আম কিনলেও আপনি প্রকৃত স্বাদ কিন্তু পাবেন না। অবাক হচ্ছেন? হ্যা, মৌসুমের আগে বাজারে আনা বেশিরভাগ আমের আঁটিও শক্ত হয়নি এখন পর্যন্ত। রাসায়নিক দিয়ে পাকানো এ আম অতিরিক্ত মুনাফার আশায় একশ্রেণির ব্যবসায়ী বাজারজাত করছেন।
রাসায়নিক দিয়ে পাকানো হলেও দেখতে প্রকৃত পাকা আমের মতোই। গাছ পাকা আমের মতোই গায়ের রঙ হলদে অথবা হলদে সবুজ। ফলে দেখে বোঝার উপায়ও নেই যে এ আম রাসায়নিক দিয়ে পাকানো।
ব্যবসায়ীরা বলছেন, সাতক্ষীরা অঞ্চল থেকে এসব আম ঢাকায় আসছে। রাজধানীর পাইকারি ফলের আড়ত বাদামতলীর কিছু ব্যবসায়ীর পাশাপাশি কারওয়ান বাজার ও যাত্রাবাড়ীর কিছু পাইকারি ব্যবসায়ী এই আম খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। আগাম আমের ওপর সবারই বাড়তি এক ধরনের আগ্রহ আছে। তাছাড়া রোজার ভেতর বিভিন্ন ফলের চাহিদা একটু বেশিই থাকে। তাই নতুন এ পাকা আমের চাহিদাও বেশ। এ কারণে প্রাকৃতিক নিয়মে পাকার আগেই কিছু ব্যবসায়ী রাসায়নিক দিয়ে পাকানো এ আম বাজারে নিয়ে এসেছেন।
বাদামতলীর ফল আমদানিকারকরা জানিয়েছেন, এখন বাজারে যে পাকা আম পাওয়া যাচ্ছে, তার কোনোটাই আমদানি করা নয়। অতিরিক্ত মুনাফার লোভে দেশের কিছু ব্যবসায়ী রাসায়নিক দিয়ে পাকিয়ে এই আম বাজারজাত করছেন।
এক ব্যবসায়ী বললেন, বাজারে যে পাকা আম পাওয়া যাচ্ছে তা আমদানি করা না। সাতক্ষীরা অঞ্চল থেকে এনে এক শ্রেণীর ব্যবসী এই আম বিক্রি করছেন।
তিনি বলেন, এর একটাও পরিপক্ক হয়নি। কিছু কিছু অসৎ ব্যবসায়ী কেমিক্যাল দিয়ে পাকিয়ে এই আম বিক্রি করছেন। দেখা যায় এই আমের আটিও শক্ত হয়নি। অতিরিক্ত মুনাফার লোভে এক শ্রেণীর ব্যবসায়ী এই আমি বিক্রি করছে।
Post a Comment