ঢাকায় মধ্যরাত থেকেই করোনা টেস্ট করাতে দীর্ঘ লাইনে - The News Lion

ঢাকায় মধ্যরাত থেকেই করোনা টেস্ট করাতে দীর্ঘ লাইনে



ঢাকা প্রতিনিধি:         করোনাভাইরাস (কোভিড-১৯) টেস্ট করাতে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে রবিবার থেকে অনলাইন কার্যক্রম শুরু হয়েছে। সাধারণ, স্বাস্থ্য সেবাদানকারী, পুলিশ, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে ভাগ করে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে বিএসএমএমইউ।




জানা যায়, বিএসএমএমইউ’তে করোনাভাইরাস পরীক্ষার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্দিষ্ট সময়ে আসার জন্য বলা হলেও অনেকেই মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়ে যাচ্ছেন। নিরাপত্তারক্ষীরা বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করলেও অধিকাংশরাই যেতে চাননি। কেউ আবার সেহরির পরে কাগজ কিংবা মাদুর বিছিয়ে সেখানেই শুয়ে পড়েন।

করোনাভাইরাস পরীক্ষার জন্য এই লাইন ফিভার ক্লিনিকের সীমানা ছাড়িয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে। তাদের কেউই অনলাইনে রেজিস্ট্রেশন করেননি বলে জানা গেছে।




অনেকেই আবার লাইনে পানির বোতল কিংবা অন্য কিছু রেখে এদিক-সেদিক ঘোরাঘুরি করছেন। এতে যারা করোনাভাইরাস আক্রান্ত হয়নি তাদেরও সংক্রমিত হওয়ার শঙ্কা রয়েছে।

এ ব্যাপারে কর্তৃপক্ষ বলছে, ভিড়ের কারণে করোনাভাইরাসে সংক্রমণ বিস্তার ঠেকাতে অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। যারা অনলাইনে রেজিস্ট্রেশন করবে, কেবল তাদেরই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করবে বিএসএমএমইউ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.