করোনায় বদলে যাওয়া পৃথিবী - The News Lion

করোনায় বদলে যাওয়া পৃথিবী




করোনা পরিবর্তন এসেছে মানুষের জীবন ব্যবস্থায়। পরিবর্তন এসেছে অভ্যাসে। বর্তমানে দুরত্ব বজায় রাখার পাশাপাশি স্পর্শ এড়াতে দেশে দেশে নানান পদক্ষেপ নেয়া হয়েছে।

ওয়েটারের নতুন রূপ

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামেরই এক রেস্তোরাঁয় চলছে পরিবর্তিত পরিস্থিতিতে অতিথিদের সংক্রমণের আশঙ্কা থেকে দূরে রাখার যাবতীয় প্রস্তুতি। রেস্তোরাঁ খুললে এভাবে মাথা, মুখ ঢেকে খাবার পরিবেশন করবেন কর্মীরা। আর পরিবেশন শেষে নিজেদের পরিধেয় পোশাক কর্মীদের নিজেদেরই পরিস্কার করে দিতে হয়।



টয়লেটে সাবধানতা

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের এক প্রস্রাবাগারে প্লাস্টিকের ব্যাগ ঝুলিয়ে নিশ্চিত করা হয়েছে সামাজিক দূরত্ব। ব্যাগটিকে দুইজন ব্যক্তির দাঁড়ানোর স্থানের মাঝে এমনভাবে রাখা হয়েছে যাতে অন্তত কিছুটা হলেও একপাশের হাওয়া বাতাস অন্যপাশে না আসে।


দোকানেও দূরত্ব বজায় রাখুন

বাংলাদেশের চট্টগ্রামে পরস্পরের সংস্পর্শে করোনাভাইরাস যাতে ছড়াতে না পারে সে লক্ষ্যে কেনাকাটার সময় পরস্পরের সঙ্গে তিনফুট পর্যন্ত দুরত্ব বজায় রাখতে বিভিন্ন দোকানের সামনে বৃত্ত এঁকে দেয়া হয়েছে।


রেস্তোরাঁয় কোয়ারেন্টাইন

নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরের এক রেস্তোরাঁয় রাখা হচ্ছে এমন ‘গ্রিন হাউজ কোয়ারেন্টাইন’ ব্যবস্থা। শুধু দূরে বসে নয়, থাকছে আলাদা আলাদা প্লাস্টিকের ঘরে বসে খাওয়ার ব্যবস্থাও। এখানে প্রতিবার ক্রেতারা যাওয়ার পরেই জীবানুনাশক দিয়ে পুরো জায়গা পরিস্কার করা হয় আর খাবার নিয়ে এসে ক্রেতা একবার ভেতরে ঢোকার পর শেষ না হওয়া পর্যন্ত বের হতে পারেন না।



নতুন নিয়মে হাঁটাচলা

ডেনমার্কের আলবোর্গ শহরে হাঁটাচলার ওপরেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাস্তায় যারা হাঁটছেন তাদের একপাশ হয়ে হাঁটাচলা করতে হচ্ছে। যাওয়ার সময় নিজের ডানপাশ ধরে হাঁটতে হবে আর আসার সময়ও একই আইন মেনে চলাচল করতে হবে।


টেবিল ওপর দেয়াল

তাইওয়ানের এক রেস্তোরাঁর টেবিলগুলো এখন প্লাস্টিকের দেয়ালে ঘেরা। সুতরাং খাওয়ার সময় কেউ কাছে চলে এসে সংক্রমণের ঝুঁকি বাড়াবেন তার উপায় নেই। এসব দেয়ালের একপাশ থেকে অপরপাশের লোককে দেখা গেলেও সংক্রামণ ছড়ানোর ভয় নেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.