আগামী ৪-৫ দিন কখন কখন আসতে চলেছে বৃষ্টি
মে মাস শেষ হওয়ার আগেই গরমে থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে বৃষ্টি। বৃষ্টির জেরে মনোরম আবহাওয়ার সৃষ্টি হয়েছে দিল্লি-এনসিআর এলাকায়। স্বাভাবিক থেকে ৩-৪ ডিগ্রি নীচে রয়েছে তাপমাত্রা।
হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা
দিল্লি ও আশেপাশের অঞ্চলে প্রবল বজ্রপাতের সম্ভাবনা আছে। ১৬ মের পরে প্রথম তাপমাত্রা ৪০ ডিগ্রির নীচে নেমেছে। মনে করা হচ্ছে আগামী ১ ও ২ জুনও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা
আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। একই সময়ে, সর্বনিম্ন তাপমাত্রাও নেমে গেছে। সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি দাঁড়িয়েছে। শনিবার দিল্লিতে এই তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৩৫ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রির কাছে।
পশ্চিমা বাতাসের কারণে আবহাওয়ায় পরিবর্তন
পশ্চিমি হাওয়ার কারণে আবহাওয়াতে এই পরিবর্তন দেখা যাচ্ছে। একটি সক্রিয় পশ্চিমা বায়ু উত্তর ভারতের জম্মু ও কাশ্মীরে পৌঁছেছে। এর প্রভাবে রাজস্থা ও আশেপাশের এলাকায় ঘূর্ণিঝড় ক্ষেত্র তৈরি হয়েছে।
৩১ ও ৩০ মে কেমন আবহাওয়া
আগামী ৪-৫ দিন দিল্লি সহ পুরো উত্তর ভারতে হাওয়া পূর্বদিক থেকে আসবে। যে কারণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। মনে করা হচ্ছে ৩০ ও ৩১ তারিখ দিল্লি, গাজিয়াবাদ, নয়ডায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
Post a Comment