ফের রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস - The News Lion

ফের রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস




ফের রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে উত্তরবঙ্গের ৫ জেলায় মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।   আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পঙেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ২৭ থেকে ২৯ উত্তরবঙ্গের পাহাড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মিলছে।




 উত্তরের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পঙ ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।  দক্ষিণবঙ্গেও হালকা বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা বৃদ্ধির বেশি রয়েছে দক্ষিণবঙ্গের জেলগুলিতে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।২৭ তারিখ বুধবার ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়, ২৮ তারিখ বৃহস্পতিবার ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হতে পারে।




 সঙ্গে বৃষ্টিও হতে পারে।  আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে , কালবৈশাখির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখির ফলে গরম থেকে মুক্তি মিলতে পারে বিকেল-সন্ধের দিকে। এদিকে বাড়ছে কলকাতার তাপমাত্রাও। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, ২৮.৫ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।  শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৬০ শতাংশ। বৃষ্টি হয়নি। এদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৫ থেকে সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ফের সকালের পারদ যেমন বেড়েছে, বৃদ্ধি পাবে বেলার তাপমাত্রাও।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.