কবে বিদায় নেবে করোনা-আতঙ্ক? কী বলছেন জ্যোতিষীরা! - The News Lion

কবে বিদায় নেবে করোনা-আতঙ্ক? কী বলছেন জ্যোতিষীরা!



কনটেনমেন্ট জোন ছাড়া বাকি এলাকায় শিথিলতা আনা হচ্ছে পঞ্চম দফা লকডাউনে।  কিন্তু জ্যোতিষীরা বলছেন অন্য কথা। গ্রহ-নক্ষত্রের অবস্থান বিচার করে তাঁদের ভবিষ্যতবাণী বলছে সেপ্টেম্বর পর্যন্ত করোনা ভাইরাস থেকে মুক্তি মিলবে না। টরোন্টোর এক বিখ্যাত জ্যোতিষী জানিয়েছেন অগাষ্ট মাসের শেষ সপ্তাহ থেকে প্রকোপ কমবে করোনা ভাইরাসে। সেপ্টেম্বর থেকে লক্ষণীয়ভাবে দূর হবে করোনা। কিন্তু তার আগে নিস্তার নেই। জ্যোতিষীদের দাবি মানুষ নিজের কৃতকর্মের সাজা পাচ্ছে। পৃথিবীর ভালো ভুলে নিজেদের উন্নয়নে মেতেছিল মানুষ।




এখন পৃথিবী তাঁদের শাস্তি দিচ্ছে।  রাজনৈতিক ভবিষ্যতদ্রষ্টা হিসেবে পরিচিত পবন নিশান্ত ও তাঁর আত্মীয়া শালিনী দ্বিবেদী বলছেন কোনও ভাবেই সেপ্টেম্বরের আগে দেশ থেকে করোনা ভাইরাস যাবে না। দেশের ওপর বৃহস্পতির অবস্থান সঠিক নেই। ফলে এখনও কঠিন সময় বাকি। জুনের ১০ তারিখের মধ্যে করোনা আক্রান্তদের সংখ্যা এক লাফে অনেকটা বেড়ে যাবে। এছাড়াও প্রচুর মানুষের প্রাণহানি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। শুধু করোনা নয়, এই প্রাণহানি হবে বন্যা, রোগ, দুর্ঘটনায়।





মুম্বইয়ের এক জ্যোতিষী জানাচ্ছেন চলতি বছরের অগাষ্টের ২০ তারিখের পর থেকে করোনার প্রকোপ কমবে। গ্রহের অবস্থানের জন্যেই এই পরিণতি হয়েছে বলে মত তাঁর। তবে তাঁর আশঙ্কা দ্বিতীয়বার করোনা ফিরে আসতে পারে দেশে। ২০২১ সাল পর্যন্ত বিশ্বকে এরকম নানা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।   



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.