ফের ১৩ থেকে ১৯ টি নয়া ঝড় তৈরি হচ্ছে আটলান্টিক সংলগ্ন অঞ্চলে - The News Lion

ফের ১৩ থেকে ১৯ টি নয়া ঝড় তৈরি হচ্ছে আটলান্টিক সংলগ্ন অঞ্চলে




ন্যাশানাল ওসিয়ান অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার এডমিনিস্ট্রেশন জানিয়েছে প্রায় ১৩ থেকে ১৯ টি নয়া ঝড় তৈরি হচ্ছে আটলান্টিক সংলগ্ন অঞ্চলে।  এই ঝড়ের মধ্যে রয়েছে বেশ কয়েকটি ঘূর্ণি ঝড়ও। অনুমান করা হচ্ছে ওই ঝড়গুলির গতিবেগ ৩৯ এমপিএইচ বা তাঁর বেশিও হতে পারে।





ওই ঝড়ের গতিবেগ ৭৪ এমপিএইচ এ পৌছনোর পরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরাই।  অনুমান করা হচ্ছে ৬-১০ টি ঝড়ের মধ্যে বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।পাশপাশি এও জানানো হয়েছে হাওয়ার গতিবেগ সে ক্ষেত্রে ১১১ এমপিএইচ বা তাঁর বেশি হতে পারে।  এছাড়াও আবহাওয়ার আরও বেশ কিছু পরিবর্তনের বিষয়ে জানিয়েছেন ওই সংস্থার এক গুরুত্বপূর্ণ আধিকারিক।





শুধুমাত্র আটলান্টিক ই নয় তারই সঙ্গে ক্যারিবিয়ান সমুদ্র সংলগ্ন এলাকাতেও হতে পারে বলেও জানিয়েছেন অনেকে।        গ্যারি বেল আবহাওয়ার এই পরিবর্তনের বিষয়ে জানিয়েছেন এই ঝড়গুলি ক্রমশ সক্রিয় হয়ে উঠছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.