সাগরে একের পর এক ঘূর্ণাবর্ত-নিম্নচাপের দল, দ্রুত ঠেলছে বর্ষার মেঘকে - The News Lion

সাগরে একের পর এক ঘূর্ণাবর্ত-নিম্নচাপের দল, দ্রুত ঠেলছে বর্ষার মেঘকে




সাগরে একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরি হচ্ছে। তা বাংলার উপর সব সময় প্রভাব ফেলছে না, স্বাভাবিক নিয়ম বৈশাখের শেষে বাড়ছে গরমের দাপট। এর জেরেই দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু এর জেরেই দ্রুত গতিতে এগোচ্ছে আন্দামানের দিকে। সোজা কথায় বর্ষা ‘মেঘ’ এগোচ্ছে দ্রুত। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।  যেমন বহু দিন ধরে আন্দামান নিকবোর দ্বীপপুঞ্জে অবস্থান করছে নিম্নচাপ।




 হাওয়া অফিস আএই জানিয়েছিল এটি খুব ধীরে ধীরে এর কাজ সারছে। দেখা যাচ্ছে ঠিক সেটাই। বহুদিন ধরে জায়গায় থিতু হয়ে সেটি তার কাজ চালাচ্ছে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বর্তমানে সেটি আন্দামান ও সুমাত্রা উপকূলের উপরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত রূপে। হাওয়া অফিস জানাচ্ছে, এই ঘূর্ণাবর্তটি বাতাসের মধ্য ট্রপোস্ফিয়োরিক স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ ১৩ মে দক্ষিণ – পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামানে সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে, যা ক্রমে শক্তিশালী হবে পরবর্তী ৭২ ঘণ্টায়।





এবং সাগরের উপর এমন সব ক্রমাগত ‘সিস্টেম’-ই দ্রুত টেনে আনছে বর্ষার মেঘকে।  এদিকে বাংলাদেশ ও মেঘালয়ের ঘূর্ণাবর্তটি শক্তি হারিয়েছে। কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে বিহার ও উত্তর ছত্তিশগড়ে একটি অক্ষরেখাও রয়েছে। বিহার লাগোয়া এই অক্ষরেখা ও পূবালী হাওয়া ও সমুদ্র থেকে আসা আর্দ্র বায়ুর সংঘাতে মঙ্গলবার রাজ্যের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তরেও বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার যেমন দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তলিকায় রয়েছে, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া , হুগলী, নদিয়া মুর্শিদাবাদ। উত্তরে বৃষ্টির সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও।   





 প্রসঙ্গত কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে আগেই জানিয়েছে, এ বছর চেন্নাইয়ে বর্ষা আসতে পারে ৪ জুন, হায়দরাবাদে বর্ষা ঢুকতে পারে ৮ জুন, পুনেতে ১০ জুন বর্ষা আসতে পারে, মুম্বইয়ে বর্ষা আসার সময় ১১ জুন, আহমেদনগরে বর্ষা আসার সময় ১২ জুন। পুরীতে বর্ষা ঢুকতে পারে ১৩ জুন, সুরাতে বর্ষা আসতে পারে ১৯ জুন, নাগপুরে বর্ষা ঢুকতে পারে ১৫ জুন, রাইপুরে বর্ষা আসার সময় ১৬ জুন, আহমেদাবাদে বর্ষা আসতে পারে ২১ জুন, কলকাতায় বর্ষা ঢুকতে পারে ১১ জুন। 





ভূজে বর্ষা আসার সময় ৩০ জুন, ভোপালে বর্ষা আসার সময় ২২ জুন, বারাণসীতে বর্ষা আসার সময় ২০ জুন, ইম্ফলে বর্ষা আসতে পারে ৫ জুন, ত্রিপুরায় বর্ষা ঢুকতে পারে ৫ জুন, জয়পুরে বর্ষা আসার সময় ১ জুলাাই, লখনউয়ে বর্ষা আসতে পারে ২৩ জুন, দিল্লিতে বর্ষা ঢুকতে পারে ২৭ জুন, চণ্ডীগড়ে বর্ষা আসার সময় ২৬ জুন। অন্যদিকে, দেশের মধ্যে কেরালায় সবথেকে আগে বর্ষা প্রবেশ করে। কেরালা বর্ষা আসার সময় অপরিবর্তিত থাকছে। তিরুঅনন্তপুরমে বর্ষা ঢুকবে ১ জুন। পানজিতে বর্ষা আসবে ৭ জুন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.