সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস
সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানাচ্ছে বিহার ও উত্তর ছত্তিশগড়ে একটি অক্ষরেখা রয়েছে। বাংলাদেশ ও মেঘালয়ের ঘূর্ণাবর্তটি শক্তি হারিয়েছে। বিহার লাগোয়া অক্ষরেখা ও পূবালী হাওয়া ও সমুদ্র থেকে আসা আর্দ্র বায়ুর সংঘাতে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিনবঙ্গে। সেই তালিকায় রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া , হুগলী, নদিয়া মুর্শিদাবাদ। তবে আজ দক্ষিবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকালের পারদ বেশ কম ছিল, অথচ বৃষ্টির খবর নেই তেমন।
ক্ষণিকের ঠাণ্ডা হালকা করেছে অতিরিক্ত গরমকে। বাঁকুড়ায় মঙ্গলবার সকালের তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারের পারদ অবশ্য ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। দমদমের তাপমাত্রা সকালে ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা সকাল ৯টা বাহতেই ৩২এ পৌঁছে যায়। একইভাবে অন্যান্য দক্ষিনের জেয়াগুলির সকালের গড় পারদ ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা বেলা বাড়লে বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, লাগোয়া জেলা তথা মহানগর কলকাতায় সেই সভাবনা কম। সকাল থেকেই সেখানে মিলছে আংশিক মেঘলা আকাশে অস্বস্তিকর গরমের পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম ছিল। এই পরিস্থিতি অবিলম্বেই পরিবর্তন হবে।
পৌঁছবে ২৬ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা সোমবার ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আজ মঙ্গলবার দুপুরে তা পৌঁছতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি হতে পারে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৬ শতাংশ, সর্বনিম্ন ৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ছিটেফোঁটা। তাই স্বাভাবিক নিয়মেই পারদ চড়ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, স্থানীয় মেঘ থেকে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হলে তা অন্য বিষয়
Post a Comment