সমুদ্রে জলের স্তরে তলিয়ে যেতে পারে মুম্বই সহ উপকূলবর্তী বিশ্বের অন্য শহরগুলি - The News Lion

সমুদ্রে জলের স্তরে তলিয়ে যেতে পারে মুম্বই সহ উপকূলবর্তী বিশ্বের অন্য শহরগুলি




তলিয়ে যেতে পারে মুম্বই সহ উপকূলবর্তী বিশ্বের অন্য শহরগুলি। তালিকায় রয়েছে নিউইয়র্কের নামও। সিঙ্গাপুরের একদল বিজ্ঞানীরা এই বিষয়ে রীতিমতো রিসার্চ করে এই তথ্য সামনে এনেছেন। যা দেখে চোখ কপালে উঠেছে সাধারণ মানুষের। বিরাট চিন্তায় পড়েছেন পরিবেশবিদরাও।ওই গবেষকদল জানিয়েছেন, সমুদ্রে যে ধীরগতিতে জল বাড়ত তার সেই রূপ বদলেছে।




ইতিমধ্যেই বেশ কয়েকগুন বেশি জলস্তর বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি-র বিজ্ঞানীরা। তাঁদের আশঙ্কা এমন চলতে থাকলে সমুদ্র উপকূলবর্তী শহরগুলি তলিয়ে যেতে পারে সমুদ্রের গর্ভে। কোন কোন শহরগুলির এই সম্ভাবনা আছে, সে প্রসঙ্গে এখন পর্যন্ত ৩ টি শহরের নাম জানা গিয়েছে। সেই তালিকায় রয়েছে মুম্বই।




এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, চিনের সাংহাই এই শহরগুলিও রয়েছে বিপদসঙ্কুল এলাকায়। জলের স্তর বৃদ্ধি সম্পর্কে গবেষকরা জানিয়েছেন, যে হারে জলস্তর ওপরের দিকে উঠে আসছে, তাতে ২১০০ সালের মধ্যেই ৩৯.৩৭ ইঞ্চি বেড়ে যাবে সমুদ্রের জলস্তর এবং ২৩০০ সালের মধ্যে ১৯৭ ইঞ্চি বৃদ্ধি পানে জলস্তর। যা উপকূলবর্তী শহরগুলির জন্য মোটেই সুখকর নয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.