পৃথিবীর দিকে ধেয়ে আসছে ধুমকেতু ‘সোয়ান’ - The News Lion

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ধুমকেতু ‘সোয়ান’




 ধেয়ে আসছে ধুমকেতু। বিজ্ঞানীরা এর নামে দিয়েছেন ‘সোয়ান’। বুধবার রাতে এটিকে খালি চোখে দেখাও যাবে বলে দাবি বিজ্ঞানীদের। তবে ঠিক কখন এটা দেখা যাবে তা নিশ্চিতভাবে জানা যায়নি।   বর্তমানে ধুমকেতুটি ৭৫ মিলিয়ন মাইল দূর দিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করছে।




 অত্যন্ত উজ্জ্বল এই ধুমকেতুর লেজ একেবারে নীল। সোয়ান ধুমকেতুকে প্রথম দেখা যায় মার্চের শেষদিকে। প্রথন এটিকে লক্ষ করেন মাহাকাশচারী মাইকেল মাতিয়াজু। তারপর থেকেই ক্রমশ উজ্জ্বল হচ্ছে সোয়ান।বিজ্ঞানীরা মনে করছেন ১২ মে সোয়ান থাকবে ৮৩ মিলিয়ন কিলোমিটার দূরে।




 দুনিয়ার পূর্ব-উত্তর অংশে থেকে এটি দেখা যাবে সূর্য ওঠার ঠিক আগে। এ মাসের শেষ দিকে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একে উজ্জ্বল আকারে দেখা যাবে।  বর্তমানে পৃথিবী থেকে সোয়ানের দূরত্ব ৮৫,০৭১,৭৭৮ কিলোমিটার। এর আলো পৃথিবীতে আসতে সময় লাগে ৪ মিনিট ৪৩.৭৬৮৯ সেকেন্ড। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.