করোনার আতঙ্কের মাঝেই ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী
দেশজুড়ে করোনার আতঙ্কের মাঝেই ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী । ইতিমধ্যে দিল্লির একাধিক জায়গায় প্রবল বৃষ্টি হচ্ছে। আর এরই মধ্যে ভূমিকম্পে কেঁপে উঠেছে দিল্লির একাধিক প্রান্ত। জানা যাচ্ছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা 4.6।
জানা যাচ্ছে, হঠাত তীব্র কম্পনে রীতিমত ছোটাছুটি লেগে যায় সাধারণ মানুষের মধ্যে। নিরাপদের খোঁজে অনেকেই বিভিন্ন জায়গায় ছুটে যান বলে জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এমনকি নেই ক্ষয়ক্ষতির খবরও।
ভূমিকম্পের উৎসস্থল হরিয়ানার রোহতাক। উৎসস্থলের গভীরতা ৩.৩ কিলোমিটার। রাত ঠিক ৯ টা ৮ মিনিটে কম্পন অনুভূত হয়। বেশ কয়েক সেকেন্ড ওই কম্পন স্থায়ী হয়। উৎসস্থল দিল্লি থেকে ৬৫ কিলোমিটার দূরে।
Post a Comment