আরেকটি হামলা থেকে রক্ষা পেল পুলওয়ামা
নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড়সড় গাড়িবোমা হামলা থেকে রক্ষা পেল পুলওয়ামা। গোয়েন্দা বিভাগের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নকল রেজিস্ট্রেশন নম্বরের সাদা হুন্ডাই স্যান্ট্রো গাড়িটিকে চিহ্নিত করে এক চেক পয়েন্টে দাঁড়াতে বলা হয়। কিন্তু গাড়িটি গতি বাড়িয়ে ব্যারিকেড ভেঙে বেরিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
যার ফলে আরেকটি হামলা থেকে রক্ষা পেলো কাশ্মীরের পুলওয়ামা। গাড়িটি থেকে আইইডি অতি সাবধানে নামানো হয়েছে। পরে ‘বম্ব ডিজপোজাল স্কোয়াড’ এসে সেগুলি ধ্বংস করে দেয়।
পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার বলেন, ‘নিরাপত্তা বাহিনী গুলি চালাতে শুরু করে। গাড়ির চালক পালিয়ে যায়। কিন্তু গাড়িতে রেখে যায় বিপুল পরিমাণে আইইডি। আমরা গোয়েন্দা বাহিনীর কাছে খবর পেয়েছিলাম হামলা হতে পারে। গতকাল থেকেই বিস্ফোরকভর্তি একটি গাড়ির সন্ধানে ছিলাম আমরা।
বিজয় কুমার আরও বলেছেন, ‘‘জঙ্গিটি নিরাপত্তা বাহিনীর গাড়িকেই লক্ষ্য করে হামলার ছক কষেছিল। আমরা বাইরে থেকে বিশেষজ্ঞ দলকে ডাকছি। আমাদের সন্দেহ গাড়িতে ৪০-৪৫ কেজি বিস্ফোরক ছিল।'' তিনি আরও জানান গাড়ির চালক সম্ভবত হিজবুল মুজাহিদিন জঙ্গি। তবে তার সঙ্গে জৈশ-ই-মহম্মদের যোগ ছিল।
গাড়িটি থেকে আইইডি সন্তর্পণে নামানো হয়েছে। পরে ‘বম্ব ডিজপোজাল স্কোয়াড' এসে সেগুলি ধ্বংস করে দেয়। বিজয় কুমার জানিয়েছেন, এটি ছিল সেনা, পুলিশ ও আধা সেনার যৌথ অভিযান।
Post a Comment