বাদুড়ের মৃত্যু ঘিরে আতঙ্ক ছড়াচ্ছে ভারতে - The News Lion

বাদুড়ের মৃত্যু ঘিরে আতঙ্ক ছড়াচ্ছে ভারতে



সেতু নিউজঃ          প্রাথমিকভাবে জানা গিয়েছিল বাদুড় থেকেই করোনা ছড়িয়েছে। শেষ কিছুদিনে একগুচ্ছ বাদুড়ের মৃত্যু নতুন করে আতঙ্ক তৈরি করেছে। সবমিলিয়ে ঘটনার পুনরাবৃত্তি ভয় ছড়াচ্ছে।  এক আধিকারিক জানিয়েছেন, উত্তর প্রদেশের বালিয়ায় শেষ কিছুদিনে এই ছবি উঠে এসেছে। গ্রামবাসিরাও জানিয়েছেন, মানিয়ার অঞ্চলে গাছ থেকে মরা বাদুড় ঝরে পরছে।  স্বাস্থ্য দফতরের একটি দল এবং ডাক্তাররা ওই গ্রামে পৌঁছে স্যাম্পেল নিয়েছে।





জেলার বনদফতরেড় অফিসার শ্রদ্ধা যাদব জানিয়েছেন, এই ঘটনা রাজ্য সরকার এবং বনদফতরের নজরে এসেছে এবং টেস্ট করার জন্য চারটি স্যাম্পেল সংগ্রহ করা হয়েছে।  তিনি আরও জানান, টেস্ট করার পরে রিপোর্ট এলে তবেই এমনভাবে বাদুড়ের মৃত্যুর কারণ জানা যাবে।  তবে ইতিমধ্যেই এই ঘটনা বিশেষভাবে নজর কেড়েছে। বিশ্ব মহামারি করোনা ভাইরাসের আবহে এমন ঘটণা আতঙ্কের জন্ম দিয়েছে এবং অনেকেই বলছেন এমন ঘটনায় সংক্রমণ আরও বাড়তে পারে। 




চলটি সপ্তাহের শুরুর দিকে গোরক্ষপুর জেলার বেলঘাট অঞ্চলে অঞ্চলের আমবাগানে মরে পড়ে থাকতে দেখা গিয়েছে ৩০০ বাদুড়। একই ঘটনা দেখা গিয়েছে মধ্যপ্রদেশেও। বাদুড়ের হঠাত মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে দ্রুত। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অসহ্য গরমের জন্যই এমন ঘটনা ঘটছে।  জানা গিয়েছে, বেতুল জেলার বেহরা ধানা অঞ্চলে, ইউক্যালিপটাস গাছে ঝুলন্ত কয়েক ডজন বাদুড় মারা যাওয়ার পরে সেগুলি একে একে নীচে পড়ে গিয়েছে। এমনকি বেশ কয়েকটি বাদুড় এখনও মৃত অবস্থায় গাছের উপর ঝুলছে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.