তুঙ্গে বাংলার রাজনীতির পারদ - The News Lion

তুঙ্গে বাংলার রাজনীতির পারদ




রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে আমফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় পুরসভার ব্যর্থতা নিয়ে তোপ দেগেছিলেন। দলের বর্ষীয়ান নেতাকে পাল্টা কটাক্ষ করেছিলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। সেই প্রসঙ্গ টেনে খোঁচা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।  বুধবার টুইটারে তিনি লিখেছেন, “জনসমক্ষে রাজ্যের মন্ত্রীরা যে ভাবে তু তু-ম্যায় ম্যায় করছেন, বিধায়ক জনতার হাতে মার খাচ্ছেন, এসব দেখলেই বোঝা যাচ্ছে পরিস্থিতি কী!”





পুরসভার প্রশাসক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে কাঠগড়ায় তুলে বর্ষীয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে বলেছেন, ফিরহাদ হাকিম বিধায়কদের সঙ্গে কোনও সমন্বয় রেখে চলেননি। তাঁর উচিত ছিল, বিধায়কদের ডেকে আলোচনায় বসা।  তিনি এও বলেন, “এখনকার প্রশাসক তো শোভনবাবুর সঙ্গে আলোচনা করতে পারতেন!





 পরামর্শ নিতে পারতেন!” চুপ করে থাকেননি ফিরহাদও। পাল্টা জবাবে ফিরহাদ বলেন, “আমি বাড়িতে বসে বড় বড় কথা বলছি না। রাস্তায় নেমে কাজটা করছি। উনি রাস্তায় নামুন না!”  এরপরই কটাক্ষের সুরে বলেন, “সাধন দা বেচারা অসুস্থ। ওর কথার অত গুরুত্ব দিচ্ছি না।” 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.