‘মন কি বাত’ অনুষ্ঠানে কী কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
দেশে ফের বাড়ল লকডাউনের মেয়াদ। তবে কনটেনমেন্ট জোন ছাড়া অন্যত্র লকডাউনের নিয়মকানুন অনেকটাই শিথিল করা হয়েছে। বেলা ১১.০০: শুরু প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’। প্রধানমন্ত্রীর কথায়, সেবাই প্রধান ধর্ম।
রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশের মানুষকে আরও বেশি যত্নশীল হওয়ার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক ক্ষেত্রের বড়ো একটা অংশ খুলে গিয়েছে। ফলে মাস্ক পরার পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রাখতে ফের একবার আবেদন জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “কোভিড-১৯-এর বিরুদ্ধে সারা দেশ একত্রে লড়াই করছে। গ্রাম থেকে শহর, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে স্টার্টআপ, আমাদের ল্যাবগুলি অভিনব উদ্ভাবন-সহ করোনার বিরুদ্ধে লড়াইয়ের নতুন পথ তৈরি করছে”।
একই সঙ্গে তিনি বলেন, “সারা দেশের মানুষ এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়ছে। কিন্তু সামনের রাস্তা অনেক লম্বা। আমরা এমন একটি মহামারির সঙ্গে লড়াই করছি, যার সম্পর্কে অতীতে বিশদ কিছু জানা ছিল না”।
এ দিন তিনি ‘লোকাল ফর ভোকাল’ স্লোগানের উপর ফের একবার আলোকপাত করেন। বলেন, “করোনা সংকটে আমি বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছি। আজ আমি সেই গোপন কথা প্রকাশ করতে চলেছি। আমি পর্যবেক্ষণ করেছি যে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনার সময়, তাঁরা যোগব্যায়াম এবং আয়ুর্বেদ নিয়ে প্রচুর আগ্রহ প্রকাশ করেন”।
যোগব্যায়াম সম্পর্কে তিনি বলেন, “আপনার প্রতিদিনের জীবনে যোগব্যায়ামের অনুশীলন বাড়াতে এ বার আয়ুশমন্ত্রক একটি অনন্য পরীক্ষামূলক পদক্ষেপ নিয়েছে। আমি আপনাদের সবাইকেও এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আপনারা আন্তর্জাতিক যোগ দিবসের একটি অংশ হয়ে উঠুন। কোভিড-১৯-এর সঙ্গে শ্বাসকষ্টের সম্পর্ক রয়েছে। এই যোগ দিবসে প্রাণায়ামের অনুশীলন করুন”।
তাঁর কথায়, “সব মিলিয়ে এই কোভিড সংকটে আত্মনির্ভর ভারতের প্রচার এই দশকে দেশকে শীর্ষস্থানে নিয়ে যাবে বলে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি”।
দেশের রেল যোগাযোগ ব্যবস্থা এই সংকটকালে সর্বোচ্চ শক্তিতে সহযোগিতামূলক কাজ করছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “কোভিড -১৯ সংকটের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দরিদ্র ও শ্রমিকরা। তাঁদের বেদনা, যন্ত্রণা এবং অগ্নিপরীক্ষা ভাষায় প্রকাশ করা যায় না”।
করোনাভাইরাস লকডাউনের (Coronavirus Lockdown) মেয়াদ বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে গত শনিবার। একই সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে কড়াকড়া শিথিলও করার নতুন নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
Post a Comment