সকালের টিফিনে বানিয়ে ফেলুন পনির পসিন্দা
উপকরণ:
পনির (ভাজা অথবা কাঁচা) ১৫০ গ্রাম
পেঁয়াজ (কুচি) ২ টি
কাঁচা লংকা ২ টি
রসুন ৪টি
টমেটো ১ টি
হলুদ গুঁড়ো ১/২ চামচ
লঙ্কা গুঁড়ো ১/২ চামচ
নুন স্বাদমতো
চিনি ১/২ চামচ
গরমমশলা গুঁড়ো ১/৪ চামচ
বাটার ৩ চামচ
কাজুবাদাম ৬-৭ টি
আদা বাটা ১/২ চামচ
কিসমিস ১০ টি
চার মগজ ১/২ চামচ
টক দই ৫০ গ্রাম
কসুরি মেথি পাতা ১ চামচ
কোরা চিজ ১ চামচ ( না দিলেও হবে )
প্রণালী:
প্রথমে কাঁচা পনির হলে পাত্রে ১ চামচ বাটার দিয়ে হাল্কা করে ভেজে নিন। ভাজা পনির হলে গরম জলে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। কাজুবাদাম, আদা, চারমগজ, রসুন, ও কাঁচালঙ্কা একসাথে মিক্সিতে বেটে রেখে দিন। এবার কড়াতে বাটার গরম করে পেঁয়াজ ও টমেটো কুচি ভাজতে থাকুন। নরম হয়ে এলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি ও বাটা মশলা দিয়ে নাড়তে থাকুন। তেল ছাড়লে টকদই ফেটিয়ে দিয়ে দিন। ১ কাপ মতো গরম জল দিন। একটু ফুটতে শুরু করলে পনির গুলি দিয়ে দিন। কিছুক্ষণ পর কসুরি মেথি পাতা, গরমমশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে ঢাকা দিয়ে দিন। কোরা চিজ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন পনির পসিন্দা রুটি বা পরোটার সাথে।
Post a Comment