যতই ঝড়-ঝঞ্ঝা আসুক অগ্রযাত্রা অব্যাহত রাখব : শেখ হাসিনা
ঢাকা প্রতিনিধি: যতই ঝড়, ঝঞ্ঝা আসুক, বাধা আসুক কাটিয়ে উঠতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ দুর্যোগ কাটিয়ে উঠে অগ্রযাত্রা অব্যাহত রখতে পারব।
আজ মঙ্গলবার (১৯ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় যুক্ত হয়ে এসব কথা বলেন শেখ হাসিনা।
করোনা দুর্যোগের মধ্যে আর একটি দুর্যোগ ঘূর্ণিঝড় জানিয়ে তিনি বলেন, ‘এ দুর্যোগ মোকাবিলা করতে হবে। তবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছে, সেই সক্ষমতা রয়েছে। তাছাড়া আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। জাতির পিতার স্বপ্ন ছিল, বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত। এ লক্ষ্যে শুরু থেকেই আমরা কাজ করে যাচ্ছিলাম। এর মধ্যে করোনাভাইরাসের মতো দুর্যোগ চলে এল। এরপর আবার ঘূর্ণিঝড়।’
শেখ হাসিনা বলেন, ‘যতই আঘাত আসুক, ঝড়-ঝঞ্ঝা আসুক, বাধা আসুক, বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারব। সমস্যা চিরদিন থাকে না। এক সময় নিশ্চয় এটা কাটিয়ে উঠতে পারব। আমাদের সাহসের সাথে মোকাবিলা করতে হবে। এটাই মাথায় রাখতে হবে, দুর্যোগ আসতে পারে, কিন্তু সেটাকে আমরা মোকাবিলা করে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখব।’
Post a Comment