‘আমফান’-এর আপডেট
পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা আগেই জানিয়েছিল কেন্দ্র। এবার জানানো হল যে সাগর দ্বীপে সবথেকে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা।
পশ্চিমবঙ্গের দীঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝে ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা।
দুই জেলায় কিছুক্ষণের মধ্য়ে ঝড়-বৃষ্টি
কিছুক্ষণের মধ্য়ে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
16:25
19 May 20
আমফান নিয়ে কী বললেন মমতা?
একদিকে করোনার থাবা, আরেকদিকে ‘মরার উপর খাঁড়ার ঘায়ের মতো ঘূর্ণিঝড়’, আমফান নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য় করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিন মুখ্য়মন্ত্রী বলেন, ”মরার উপর খাঁড়ার ঘায়ের মতো ঘূর্ণিঝড়। এই ঝড়ের তীব্রতা বেশি হবে। কেউ কেউ বলছেন আয়লা-বুলবুলের থেকেও বেশি হবে এই ঝড়। আজ-কাল বৃষ্টি হবে। কাল আছড়ে পড়বে এই ঝড়। কাল মধ্য়রাত পর্যন্ত এর প্রভাব থাকবে।এই ঝড়ের তিনটি অংশ। মাথা, চোখ ,লেজ, প্রথমে যেটা হিট করবে সেটা মাথা। যখন দেখবেন ঝড়টা থেমে গেল, ভাববেন না থেমে গিয়েছে, আরেকটা দমকা আসবে। শেষ দমকা হবে লেজ”। বিস্তারিত পড়ুন
15:47
19 May 20
নবান্নে চালু হেল্পলাইন নম্বর
মমতা বন্দ্য়োপাধ্য়ায় জানালেন, ''কারও কোনও অসুবিধা হলে জানাবেন। টোল ফ্রি নম্বর ১০৭০। এছাড়াও কন্ট্রোল রুমের নম্বর হল ২২১৪-৩৫২৬, ২২১৪-১৯৯৫। আমরা বুধবার দিন-রাত কাজ করব''।
15:44
19 May 20
মমতাকে ফোন শাহের, কী বললেন মুখ্য়মন্ত্রী?
নবান্নে মমতা বললেন, ''কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমায় ফোন করেছিলেন। আমি বলেছি, সব ঠিক আছে''।
15:42
19 May 20
বাংলায় আমফান মোকাবিলায় তৈরি নবান্ন
মুখ্য়সচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স কাজ করছে। মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সংশ্লিষ্ট সব দফতরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে: মমতা
15:38
19 May 20
প্রায় ৩ লাখ মানুষকে সরানো হয়েছে: মমতা
দক্ষিণ ২৪ পরগনায় এখনও পর্যন্ত ২ লক্ষ মানুষকে সরানো হয়েছে। উত্তর ২৪ পরগনায় ৫০ হাজার মানুষকে সরানো হয়েছে নিরাপদে। পূর্ব মেদিনীপুরে প্রায় ৪০ হাজার মানুষকে নিরাপদে সরানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরে প্রায় ১০ হাজার মানুষকে সরানো হয়েছে: মমতা
15:37
19 May 20
কাল বাড়ি থেকে বেরোবেন না: মমতা
কাল বাড়ি থেকে বেরোবেন না। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের একাংশও ক্ষতিগ্রস্ত হতে পারে: মমতা
15:32
19 May 20
আমফান নিয়ে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়
নবান্নে মমতা বললেন, ''মরার উপর খাঁড়ার ঘায়ের মতো ঘূর্ণিঝড়। এই ঝড়ের তীব্রতা বেশি হবে। কেউ কেউ বলছেন আয়লা-বুলবুলের থেকেও বেশি হবে এই ঝড়। আজ-কাল বৃষ্টি হবে। কাল আছড়ে পড়বে এই ঝড়। কাল মধ্য়রাত পর্যন্ত এর প্রভাব থাকবে।এই ঝড়ের তিনটি অংশ। মাথা, চোখ ,লেজ, প্রথমে যেটা হিট করবে সেটা মাথা। যখন দেখবেন ঝড়টা থেমে গেল, ভাববেন না থেমে গিয়েছে, আরেকটা দমকা আসবে। শেষ দমকা হবে লেজ''।
15:24
19 May 20
কলকাতায় অ্য়াডভাইসরি জারি
আমফানের জেরে কলকাতায় অ্য়াডভাইসরি জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সঞ্জীব বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছেন, ''বুধবার সকাল থেকেই কলকাতায় ঘণ্টায় ৭৫-৮৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৯৫ কিমি। যত বেলা বাড়বে ঝড়ের বেগ তত বাড়বে। ল্য়ান্ডফলের সময় কলকাতায় ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিমি। বুধবার কলকাতায় সব বাজার বন্ধ রাখা হোক। কেউ যেন রাস্তায় না বেরোন''।
15:11
19 May 20
আয়লা-বুলবুলের থেকে বেশি শক্তিশালী আমফান: হাওয়া অফিস
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আয়লা ও বুলবুলের থেকেও শক্তিশালী আমফান। ২০০৯ সালে আছড়ে পড়েছিল আয়লা। এই ঝড়ের দাপটে ব্য়াপক ক্ষয়ক্ষতি হয়েছিব। গত বছর বুলবুলের তাণ্ডবেও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের একাংশে ব্য়াপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ঝড়ের দাপটে কয়েকজনের মৃত্য়ুও হয়েছিল।
15:06
19 May 20
কোথায় রয়েছে এখন আমফান?
জানা যাচ্ছে, এই মুহূর্তে সুপার সাইক্লোন হিসেবে বঙ্গোপসাগরের উপর রয়েছে আমফান। দীঘা থেকে ৬৩০ কিমি দূরে রয়েছে সুপার সাইক্লোন। পারাদ্বীপ থেকে ৪৮০ কিমি দূরে অবস্থান করছে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। বাংলাদেশের খেপুপাড়া থেকে ঝড়ের দূরত্ব ৭৫০ কিমি।
14:57
19 May 20
কলকাতায় শুরু বৃষ্টি, বইছে দমকা হাওয়া
আমফানের প্রভাবে কলকাতায় বৃষ্টি শুরু। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বইছে দমকা হাওয়া। কালো মেঘে ঢেকেছে আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার সকাল থেকে কলকাতায় ঘণ্টায় ৭৫-৮৫ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৯৫ কিমি। তবে ল্য়ান্ডফলের সময় কলকাতায় ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিমি।
14:49
19 May 20
বুধবার আছড়ে পড়বে আমফান
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বুধবার বিকেল বা সন্ধের মধ্য়ে এ রাজ্য়ের দিঘা ও বাংলাদেশের হাতিয়ার মধ্য়ে আছড়ে পড়তে পারে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। এই সময় ঘূর্ণিঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ১৬৫-১৭৫ কিমি। আমফানের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিমি। আমফানের তাণ্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলার তিন জেলা- পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনা।
13:22
19 May 20
আসছে আমফান! কী অবস্থা দীঘার?
সময় যত এগোচ্ছে সমুদ্রের রূপ পরিবর্তন হচ্ছে। দীঘার আকাশ মেঘাচ্ছন্ন। সমুদ্র উত্তাল । পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে দীঘা, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি অঞ্চলে ইতিমধ্যেই বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রতটে। ঝড়ের হাওয়া যত বাড়ছে, তত বাড়ছে ঢেউয়ের উচ্চতা। উপকূলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সিভিল ডিফেন্স, এবং পুলিশ ও জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা। চলছে মাইকিং, এবং সমুদ্রের জলোচ্ছ্বাস হলে যাতে কোনো সমস্যা না হয়, কেউ যাতে সমুদ্র উপকূলে ঘুরে না বেড়ান, সেই সর্তকতা জারি করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। ভিডিও - সঞ্জীব দুবে
12:29
19 May 20
কলকাতার জন্য আলাদা সতর্কীকরণ
কলকাতা শহরে বুধবার ২০ মে, সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। হাওয়ার গতিবেগ থাকবে ৭৫-৮৫ কিমি প্রতি ঘণ্টা, যা কখনও কখনও বেড়ে ৯৫ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
12:11
19 May 20
মমতাকে আশ্বাস শাহের
ঠিক কোথায় অবস্থান করছে আমফান? কোন পথে এগোবে? দেখুন
10:10
19 May 20
দীঘার দিকে অগ্রসর আমফান
মুহুর্মুহু যেন বদলাচ্ছে পরিস্থিতি। পূর্বাভাস মতোই ক্রমশ বাংলার উপকূলের দিকে ধেয়ে আসছে আমফান। মৌসম ভবনের তরফে জানান শেষ আপডেট অনুসারে দীঘা থেকে ৬৭০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়টি। ৬ ঘন্টায় কিছুটা দুর্বল হওয়ার ইঙ্গিতও দিয়েছে। বুধবারই পশ্চিমবঙ্গের দীঘা এবং বাংলাদেশের হাতিয়া দ্বীপের উপর আছড়ে পড়তে পারে এই সাইক্লোন, এমনটাই জানানো হয়েছে।
09:35
19 May 20
উত্তাল হচ্ছে সমুদ্র! দুর্যোগের মেঘ বাংলার আকাশে
একে করোনায় রক্ষা নেই, আমফান দোসর। কোভিড-১৯ সংক্রমণের মাঝেই বাংলার আকাশে জমতে শুরু করেছে দুর্যোগের মেঘ। মঙ্গলবার সকাল থেকেই বাতাসে পাল্লা দিয়ে বেড়েছে আর্দ্রতা এবং গুমোট গরম। যা ইঙ্গিত দিচ্ছে ঘূর্ণিঝড়ের আগমনের। মৌসম ভবন সূত্রে খবর, মঙ্গলবার বিকেল থেকেই প্রবল ঝড়-বৃষ্টি শুরু হতে পারে বাংলায়। মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র সোমবার ফেসবুক লাইভে জানান, “স্থলভাগে আছড়ে পড়ার সময় এই ঝড়ের গতিবেগ থাকবে ১৬৫ কিলোমিটার পরবর্তীতে তা ১৯৫ কিলোমিটার প্রতি ঘন্টায় বাড়তে পারে। পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা ভয়ঙ্কর রূপ দেখতে পারে এই ঝড়ের। উত্তাল হবে সমুদ্রও। প্রায় ৪ থেকে ৬ ফিট থেকে দোতলা বাড়ির সমান হতে পারে ঢেউয়ের উচ্চতা" বিস্তারিত পড়ুন- বাংলার আকাশে ঘনীভূত হচ্ছে ‘আমফান’-এর মেঘ
09:05
19 May 20
কতটা দূরে অবস্থান করছে এই সুপার সাইক্লোন?
মঙ্গলবারই শক্তিবৃদ্ধি করে স্থলভাগের দিকে এগিয়ে আসছে আমফান
08:47
19 May 20
দেখে নিন তীব্রতর ঘূর্ণিঝড়ের তালিকা
বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় আমফান, যাকে বলা হচ্ছে ‘সুপার সাইক্লোন’, যা ১৯৯৯ সালের পর এই অঞ্চলে দ্বিতীয়। ঘূর্ণিঝড় আমফানের বেগ হতে পারে ১৬৫-১৭৫ কিমি প্রতি ঘণ্টা, তবে সর্বোচ্চ বেগ ১৯৫ কিমি পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা। ভারত মহাসাগরের উত্তরপূর্বে বঙ্গোপসাগরে জন্ম হয়েছে এ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের অনেকগুলির। সাম্প্রতিক অতীতে আজ পর্যন্ত বঙ্গোপসাগরের সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় নিঃসন্দেহে ১৯৯৯-এর ওড়িশার নামহীন সুপার সাইক্লোন। সবিস্তারে পড়ুন - আসছে আমফান, দেখে নিন এই শতকের তীব্রতম কিছু ঘূর্ণিঝড়ের তালিকা
08:44
19 May 20
ওড়িশায় আরও কাছে আমফান! বালিতে শিল্পকর্ম সুদর্শন পট্টনায়েকের
22:34
18 May 20
সুপার সাইক্লোন কী?
বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে সুপার সাইক্লোন ‘আমফান’। বুধবার বিকেল বা সন্ধের মধ্যেই পশ্চিমবঙ্গের দীঘা ও বাংলাদেশের হাতিয়া হয়ে ধেয়ে যাবে অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড়। এই সময় ঘূর্ণিঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ১৬৫-১৭৫ কিমি। জানা যাচ্ছে, পরিস্থিতি তেমন হলে আমফানের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৯৫ কিমি পর্যন্ত। আবহাওয়া দফতর সূত্রে খবর, আমফান ইতিমধ্যেই সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। আবহবিদরা জানিয়েছেন, এই ঘূর্ণিঝড় এখন সুপার সাইক্লোনের চেহারা নিয়ে সমুদ্রের উপরে রয়েছে, যার গতিবেগ ঘণ্টায় ২২০-২৩০ কিমি। কিন্তু আমফান যখন স্থলভাগের দিকে এগোবে, তখন ঝড়ের বেগ কমবে। অর্থাৎ, তখন আর সুপার সাইক্লোন থাকবে না, 'এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন' হিসেবে আছড়ে পড়বে। সাধারণত, এ ধরনের ঘূর্ণিঝড় স্থলভাগের দিকে যত এগোবে, তত তার শক্তিক্ষয় হবে।
21:17
18 May 20
আমফান মোকাবিলায় প্রস্তুত জাতীয় বিপর্যয় মোকাবিলা দল
ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'আমফান'। ঘূর্ণিঝড় মোকাবিলায় ২৫ এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে। আরও ১২টি দল প্রস্তুত রাখা রয়েছে বলে প্রধানমন্ত্রীকে জানালেন ডিজি এনডিআরএফ। দেশের বিভিন্ন প্রান্তে আরও ২৪ এনডিআরএফ দলকে স্ট্য়ান্ডবাই রাখা রয়েছে বলে জানানো হয়েছে।
20:39
18 May 20
আমফান পরিস্থিতি পর্যালোচনা মোদীর
অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'আমফান' নিয়ে সোমবার বিশেষ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে পরে মোদী জানান, ''ঘূর্ণিঝড় আমফান নিয়ে সবরকম পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। সবরকম প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। কেন্দ্র সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। সবাই যাতে সুরক্ষিত থাকেন, সেই প্রার্থনা করছি''।
20:34
18 May 20
আমফানের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৯৫ কিমি
বুধবার সন্ধে বা বিকেলে এ রাজ্য়ের দিঘা ও বাংলাদেশের হাতিয়া হয়ে ধেয়ে যাবে আমফান। ঘূর্ণিঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ১৬৫-১৭৫ কিমি। আমফানের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৯৫ কিমি।
18:57
18 May 20
মৎসজীবীদের জন্য় কী সতর্কতা?
মৎসজীবীদের ১৮ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে সমুদ্র উত্তাল হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
18:11
18 May 20
আমফানের তাণ্ডবে কী ক্ষতি হতে পারে?
আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর সঞ্জীব বন্দ্য়োপাধ্য়ায় জানালেন,
* মাঠে ফসলের ক্ষতি হতে পারে
* কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে
*বিদ্য়ুতের খুঁটি ভেঙে পড়তে পারে
*গাছ উপড়ে যেতে পারে
*যোগাযোগ ব্য়বস্থা বিচ্ছিন্ন হতে পারে
Post a Comment