করোনায় কাঁপছে আমেরিকা
চলছে লাগামহীন মৃত্যুমিছিল। সোমবারে মৃত্যুর হিসেবে আমেরিকায় মৃত্যু সংখ্যা পেরিয়ে গেল ৮০ হাজার। জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এই তথ্য মিলেছে। মার্কিন মুলুকে সারা দেশ জুড়ে চলছে করোনার বিরুদ্ধে লড়াই। ইতিমধ্যে ১৩ লক্ষেরও বেশি মানুষ আমেরিকায় এই ভাইরাসের কবলে পড়েছেন। এরমধ্যে ৮০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেরে উঠেছেন ২ লক্ষ ১৯ হাজার মানুষ। ডোনাল্ড ট্রাম্পের দেশের বেশিরভাগ বড় শহরগুলিতে চলছে মৃত্যুমিছিল।
এরমধ্যে নিউইয়র্কের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে ৩ লক্ষ ৩৫ হাজার করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। মৃত্যু হয়ে হয়েছে ২১ হাজারের। নিউজার্সির অবস্থা তথৈবচ। ১ লক্ষ ৩৯ হাজার আক্রান্তের মধ্যে ৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মিচিগানে পরিস্থিতি গুরুতর। সেখানে অন্য শহরের তুলনায় মৃত্যু হার বেশি, মাত্র ৪৬ হাজার আক্রান্তের মধ্যে সেখানে সাড়ে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ফ্লোরিডায় ৪০ হাজার আক্রান্তের মধ্যে ১৭০০-এর নেশি মানুষের মৃত্যু হয়েছে।
মার্কিন রাস্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, করোনা ভ্যাকসিন আমেরিকা হাতে পাবে এবছরের মধ্যেই। ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে ফক্স নিউজের “টাউন হল” নামক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি আশা করেন এ বছরের শেষের মধ্যে আমেরিকার যাতে চলে আসবে করোনা ভাইরাসের ভ্যাকসিন। আমেরিকার পরেই মৃত্যুর তালিকায় রয়েছে ইতালি, ব্রিটেনের মত বিশ্বের প্রথম সারির দেশগুলি। সারা বিশ্ব জুড়ে এই ভাইরাস প্রাণ কেড়েছে আড়াই লক্ষের বেশি মানুষের, আক্রান্ত হয়েছেন ৩৫ লক্ষের বেশি মানুষ।
Post a Comment