কিভাবে ভাজবেন অন্ধ্রের স্টাইলে পমফ্রেট - The News Lion

কিভাবে ভাজবেন অন্ধ্রের স্টাইলে পমফ্রেট





সেতু নিউজঃ    যারা মাছ তো পছন্দ করেন, অথচ কাঁটার ভয়ে মাছ খেতে চাননা, তাদের জন্য এই পদটি খুবই মজাদার, কারণ এতে লাগে পমফ্রেট। আর পমফ্রেটে কাঁটা নেই বললেই চলে। যেটুকু থাকে সেটুকু হয় খুবই নরম। অন্ধ্রের স্টাইলে পমফ্রেট এটি সহজেই বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে। এই মুচমুচে মাছ ভাজা বানিয়ে অতি সহজেই জয় করে নিন বাড়ির লোকেদের মন। অন্ধ্রের স্টাইলে ভাজা পমফ্রেট কিভাবে তৈরী করবেন



 উপকরণ:

300 gms তাজা সাদা পমফ্রেট

3 চা চামচ সানফ্লাওয়ার তেল

1 চা চামচ লঙ্কার গুঁড়ো

1 চা চামচ নুন

1 চা চামচ হলুদ গুঁড়ো

1 চা চামচ আদা-রসুন বাটা

2 লেবুর রস

1 চা চামচ জিরের গুঁড়ো


1 চা চামচ ধনের গুঁড়ো

1 চা চামচ গরম মশলা

2 কাঁচা লঙ্কা

1 গ্রাম কারিপাতা

2 গ্রাম ধনেপাতা , টুকরো করে কাটা



প্রণালি:

1.পমফ্রেট মাছ গুলি খুব ভালো করে ধুয়ে নিয়ে দুটি পিঠই চিরে দিন।

2.এবার সমস্ত মশলা গুলি ভালো করে মাখিয়ে নিন। আপনার চেরা অংশ গুলিতে যাতে মশলা ঢোকে, সেদিকে বিশেষ খেয়াল রাখবেন। মশলা মাখিয়ে ২০ মিনিট রেখে দিন।

 3.একটা নন-স্টিক পাত্রে তেল খুব ভালো করে গরম করে নিন। তেল গরম হওয়ার পর ধীরে ধীরে মাছ গুলি দিয়ে ভেজে নিন। প্রতিটা পিঠ ১ থেকে ২ মিনিট ধরে ভাজবেন।



 4.একটা পিঠ ১-২ মিনিট ভাজা হওয়ার পর, মাছটা আলতো করে পালটে দেবেন, অপর পিঠটাও ২ মিনিট ভেজে নিন।

5.ভাজা হয়ে গেলে একটা প্লেটে মাছটি রেখে তার ওপর দিয়ে লঙ্কা গুঁড়ো, লেবুর রস ও ধনেতাপা কুচি ছড়িয়ে দিন। পরিবেশনের সময় লেবুর টুকরো ও পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.