বাগনানের ঠিকাদার তাপস মান্নার রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২ বন্ধু - The News Lion

বাগনানের ঠিকাদার তাপস মান্নার রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২ বন্ধু

 


দি নিউজ লায়নঃ  বাগনানের ঠিকাদার তাপস মান্নার রহস্য মৃত্যুর ঘটনায় সোমবার রাতে বাগনান থানার পুলিশ মৃত ব‍্যবসায়ীর দুই বন্ধু সত্যজিৎ গুচ্ছাইত এবং বিশ্বজিৎ গুচ্ছাইতকে গ্রেপ্তার করল। ধৃতরা সম্পর্কে দুই ভাই। ধৃতদের বাড়ি বাগনানের নহলা গ্রামে। মঙ্গলবার ধৃতদের উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। জানা গেছে গত শনিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে তাপস মান্নার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রবিবার দুপুরে পরিবারের লোকেরা খবর পায় তাপস গুরুতর আহত অবস্থায় হাওড়া হাসপাতালে ভর্তি। 


যদিও বিকালে পরিবারের লোকজন হাসপাতলে গেলে জানতে পারে তাপস মারা গেছেন। মৃত যুবকের পরিবার সূত্রে খবর পুলিশকে জিজ্ঞাসা করলে তারা জানতে পারে শনিবার গভীর রাতে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার শাপাড়ার কাছে এক যুবক গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়েছিল। পরে তাকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তাপসের পরিবারের সন্দেহ তাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। এই ঘটনায় মৃত যুবকের পরিবারের লোকজন অভিযোগের আঙুল তুলে দুই বন্ধু সত্যজিৎ ও বিশ্বজিৎ এর দিকে।


 আর তাদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করে। তদন্তকারী অফিসার সূত্রে খবর সত্যজিৎ জানিয়েছে শনিবার রাতে চারজন বাগনানের একটি হোটেলে খাওয়া দাওয়া করে। প্রথমে বিশ্বজিৎ অন্য একজন বেরিয়ে যাওয়ার পর সে এবং তাপস বেরিয়েছিল। এরপর আর কিছু সে জানেনা। এদিকে তাপস হোটেল থেকে বেরিয়ে বাড়ির দিকে না এসে কেন উলুবেড়িয়ার দিকে গিয়েছিল এবং কিভাবে দুর্ঘটনা ঘটলো সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.