রাজ্য সরকারের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হল করোনা ভাইরাস - The News Lion

রাজ্য সরকারের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হল করোনা ভাইরাস



দি নিউজ লায়নঃ   রাজ্য সরকারের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হল Corona ভাইরাস। চলতি শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণির ' শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক বিষয়ে Covid অন্তর্ভুক্ত করা হচ্ছে।এতে থাকবে করোনা ভাইরাসের চরিত্র কী, কিভাবে তা সংক্রমিত হয়  ইত্যাদি বিস্তারিত আকারে উল্লেখ থাকবে পাঠ্যক্রমে। এর পাশাপাশি আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রম এবং তা বিস্তারিত আকারে উল্লেখ করা হতে চলেছে। 


শুধু তাই নয়, স্বাস্থ্যবিধি সম্পর্কিত প্রোটোকলও অন্তর্ভুক্ত হবে। স্কুল শিক্ষা দফতর সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর করোনা ভাইরাসের পাশাপাশি ম্যালেরিয়া-সহ বিভিন্ন সংক্রমিত রোগগুলিকে বিস্তারিত আকারে বর্ণনা করা হবে সিলেবাসে। রাজ্যের শিক্ষা দফতর চাইছে, করোনা নিয়ে এখন থেকেই সচেতনতা গড়ে উঠুক নতুন প্রজন্মের মধ্যে। তাহলে ভবিষ্যতে সচেতন থাকা যাবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.