আফগান বংশোদ্ভূত এক ভারতীয় ব্যবসায়ীকে অপহরণ করল তালিবানরা
দি নিউজ লায়ণ; আফগান বংশোদ্ভূত এক ভারতীয় ব্যবসায়ীকে অপহরণ করল তালিবানরা। ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফোরামের অধ্যক্ষ পুনীত সিং চান্দোক বলেন, তালিবান কাবুলে আফগান বংশোদ্ভূত এক ভারতীয় ব্যবসায়ীকে অপহরণ করেছে। অপহৃত ব্যবসায়ীর নাম বনশারি লাল অরেন্দেহি। তিনি শিখ সম্প্রদায়ভুক্ত বলে জানা যাচ্ছে। দোকানের কাছ থেকেই গান পয়েন্টে রেখে অপহরণ করা হয় তাঁকে।
ওই ব্যবসায়ীর কাবুলে ওষুধ তৈরির দোকান রয়েছে। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ বছর ৫০-এর ওই ব্যবসায়ীকে অপহরণ করে তালেবানরা। একইসঙ্গে তাঁর কর্মীদেরও অপরহরণ করা হয়। মারধরও করা হয় তাঁদের। যদিও ওই ব্যবসায়ীর কর্মীরা তালিবানের চোখে ধুলো দিয়ে কোনওক্রমে পালাতে সক্ষম হন।যদিও স্থানীয় তদন্তকারী সংস্থা, তাঁর অপহরণের মামলা দায়ের করে তল্লাশি শুরু করেছে। অপহৃত ওই ব্যবসায়ীর পরিবার দিল্লি-এনসিআর এলাকায় থাকে।

Post a Comment