শিক্ষক দিবসে পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক শিক্ষক
দি নিউজ লায়নঃ শিক্ষক দিবসের অনুষ্ঠানে আসার সময় পথদুর্ঘটনায় আহত হলেন এক শিক্ষক।ঘটনাটি ঘটেছে পায়রাডাঙ্গা ও রানাঘাটের মাঝখানে 34নম্বর জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা যায় পায়রাডাঙ্গা ঘাঁটিগাছার বাসিন্দা সুদীপ ঘোষ খাসপুর প্রাইমারি স্কুলের শিক্ষক। আজ রানাঘাট নজরুল মঞ্চে শিক্ষক দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিতে আসার সময় সুদীপ বাবু পথদুর্ঘটনায় গুরুতর আহত হন।বর্তমানে তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Post a Comment