দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু - The News Lion

দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু

 


দি নিউজ লায়নঃ    দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯২ জন এবং মৃত্যু হয়েছে ৫০৯ জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এখনও অবধি চার লাখ ৩৯ হাজার ৫২৯ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ২৮ লাখ ৫৭ হাজার ৯৩৭ জন। 


প্রায় প্রতিদিনই দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। এর আগে বুধবার আক্রান্ত হয়েছিলেন ৪১ হাজার ৯৬৫ জন। মৃত্যু হয়েছিল ৪৬০ জনের। আর মঙ্গলবার ৩০ হাজার ৯৪১ জন করোনাক্রান্ত হন। এ সময়ের মধ্যে মৃত্যু হয় ৩৫০ জনের।  গত মার্চের মাঝামাঝি একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।  গত ৭ মে দেশে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.