শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড গড়িয়ার সমবায় ব‍্যাঙ্কে - The News Lion

শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড গড়িয়ার সমবায় ব‍্যাঙ্কে

 


দি নিউজ লায়নঃ শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ানো নরেন্দ্রপুর থানার গড়িয়া এলাকায়। গড়িয়া বোড়াল অপারেটিভ ব্যাংকের শাখায় এ দিন একটা দশ নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। নরেন্দ্রপুর থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি ।


স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গড়িয়া বোড়াল কো-অপারেটিভ ব্যাংক যে বিল্ডিং এ অবস্থিত তার নিচেই হোটেল আছে।  ব্যাংকের উপরেই কিছু পরিবারও থাকেন। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই ব্যাংকের দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চারিদিকে ধোঁয়ায় ভরে যায় আতঙ্ক শুরু হয় ব্যাঙ্ক কর্মী ও গ্রাহকদের মধ্যে। সেই সময় হোটেলেও প্রচুর মানুষ খাওয়ার জন্য ছিলেন। আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন তারাও।


 এরপর স্থানীয় মানুষজন খবর দেয় নরেন্দ্রপুর দমকল কেন্দ্রে। দমকল কেন্দ্রের খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি দুটি ইঞ্জিন আসে ওই এলাকায়। এবং আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মী এবং স্থানীয় মানুষের সহযোগিতায় ওই বাড়ির সমস্ত মানুষকে নিরাপদে বের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। অগ্নিনির্বাপণ দপ্তরের প্রাথমিক তদন্তে অনুমান এসি মেশিনের সার্কিট হয়ে যাওয়ার কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.