এবার পুজোয় চূড়ান্ত অনিশ্চয়তায় ভুগছেন পদ্ম চাষীরা
দি নিউজ লায়নঃ পুজো আর মাত্র কয়েকদিন বাকি। দুর্গা পুজো মানেই পদ্ম ফুল। আর সেই সঙ্গে বাড়ছে পদ্মের চাষ ও চাহিদা। তবে এবছর চূড়ান্ত অনিশ্চয়তায় ভুগছেন পদ্ম চাষীরা। দুর্গাপুজোর আগেই পদ্ম চাষিদের দূরবস্থার ভয়াবহ চিত্র উঠে এসেছে পূর্ব মেদিনীপুরে। গতবছর থেকে একটানা লকডাউন ও করোনা পরিস্থিতিতে চাষিদের বিকিকিনি প্রায় শিকেয় উঠেছে। ট্রেন চলাচল বন্ধ, পাশাপাশি ইয়াসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এই সবকিছুর জেরে পদ্মচাষিদের অবস্থা ক্রমেই সঙ্গীন হয়ে গিয়েছে চড়া সুদে বাজার থেকে ঋণ নেওয়া টাকা পরিশোধ হবে কীভাবে তা জানেন না কেউই। পাঁশকুড়ার পদ্মচাষি হারাধন অধিকারী জানান, রেলের থেকে টেন্ডার নেয় গ্রামের পদ্ম চাষীরা, আর আমরা গ্রাম থেকে টেন্ডার নিই। আশা থাকে ২৫ থেকে ৩০ হাজার টাকা মরশুমে লাভ হবে। কিন্তু গত ২ বছর ধরে তা মিলছে না।

Post a Comment