বাজার করে বাড়ি ফেরার পথে গণ ধর্ষণের শিকার এক ১৬ বছরের নাবালিকা
দি নিউজ লায়নঃ বাজার করে বাড়ি ফেরার পথে গণ ধর্ষণের শিকার হলেন দেগঙ্গার এক ১৬ বছরের নাবালিকা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার লেবুতলা এলাকায়। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃতরা হল মনিরুল গাজি(১৮),আসপাকুরজামান মল্লিক(২৫) এবং রিন্টু আলি(২৫)। এদিকে নির্যাতিতা নাবালিকা চিকিৎসাধিন আছেন দেগঙ্গার বিশ্বনাথপুর স্বাস্থ্যকেন্দ্রে। তার গোপন জবানবন্দীও নেওয়া হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দেগঙ্গার লেবুতলা এলাকায়।
বৃহস্পতিবার তিন অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হলে পুলিশি হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে দেগঙ্গা থানার পুলিশ।তিন অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার। পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা গেছে নাবালিকার বাড়ি স্বরুপনগরের দক্ষিনপাড়া এলাকায়। কয়েকদিন আগেই সে দেগঙ্গার কালিয়ানি গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিলেন। পরিবার সুত্রে জানা গেছে বুধবার সন্ধ্যায় ১৬ বছরের ঐ নাবালিকা স্থানীয় লেবুতলার বাজারে গিয়েছিলেন।
বাজার সেরে মামার বাড়িতে ফিরছিলেন তিনি।বাড়ি ফেরার পথে আনুমানিক সাড়ে সাতটা নাগাদ অন্ধকার এবং নির্জন জায়গার সুযোগ নিয়ে তিন যুবক ঐ নাবালিকাকে জোর করে পাশের একটি বাগানে নিয়ে যায়। অভিযোগ সেখানেই তিন যুবক নাবালিকাকে ধর্ষন করে।তিন যুবকের পাশবিক অত্যাচারে রাক্তাক্ত,জখম অবস্থায় নাবালিকা চিৎকার করেন।নাবালিকার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এসে তিন যুবককে পালিয়ে যাওয়ার আগেই ধরে ফেলেন।
উদ্ধার করবন নির্যাতিতা নাবালিকাকে।স্থানীয়রাই সকলকে নিয়ে আসেন একটি ক্লাব ঘরে।ক্লাবের ভিতরে তিন অভিযুক্তকে আটকে রাখেন স্থানীয়রা।খবর পেয়ে দ্রুত সেখানে চলে আসেন দেগঙ্গা থানার পুলিশ। নির্যাতিতা নাবালিকাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে পকসো আইনে তিন যুবকের বিরুদ্ধে গন ধর্ষণের মামলা রুজু হয়েছে।এদিন বারাসত আদালতে তোলা হলে তিন অভিযুক্তকেই সাত দিনের পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে।ধৃতদের জেরা করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।

Post a Comment