তালেবানদের সঙ্গে ভারতের প্রথম বৈঠক - The News Lion

তালেবানদের সঙ্গে ভারতের প্রথম বৈঠক

 


দি নিউজ লায়নঃ   আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়া তালেবানের এক নেতার সঙ্গে কাতারের রাজধানী দোহায় একটি বৈঠক করেছেন ভারতের এক প্রতিনিধি। দুই পক্ষের মধ্যে হওয়া প্রথম আনুষ্ঠানিক বৈঠক এটা। কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে তালেবান নেতার মধ্যেকার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রী। 


পাকিস্তানের সঙ্গে তালেবানের ঘনিষ্ট মিত্রতা থাকার কারণে সংগঠনটিকে নিয়ে উদ্বেগ দীর্ঘদিনের। বিদেশ মন্ত্রী জানিয়েছে, দুই পক্ষ আফগানিস্তানে থেকে যাওয়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছে। বিদেশ মন্ত্রী জানায়, দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের দায়িত্বে থাকা শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাইয়ের সঙ্গে  আফগানিস্তানে রাষ্ট্রদূত দীপক মিত্তাল সাক্ষাৎ করেন। 


 তালেবান নেতার সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত দীপক মিত্তাল উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারত-বিরোধী যোদ্ধারা আফগানিস্তানের মাটি ব্যবহার করে তাদের দেশে হামলা বাড়াতে পারে। বিদেশ মন্ত্রী জানিয়েছে, এর জবাবে ‘তালেবান মুখপাত্র আশ্বস্ত করে বলেছেন যে, বিষয়টি ইতিবাচকভাবে দেখা হবে।’  গত কয়েকদিন আগে তালেবান নেতা আব্বাস স্টানেকজাই স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন যে, তালেবানরা ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়তে চায়। তবে দোহায় অনুষ্ঠিত এ বৈঠক নিয়ে তালেবানের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.