আজ আপনাদের জন্য রইল মজাদার কাঁচা কলার খোসা বাটা
দি নিউজ লায়নঃ
উপকরনঃ
কাঁচা কলার খোসা – ১ কাপ
চিংড়ি মাছ (হালকা ভাজা) – ১/৪ কাপ
কাঁচা লঙ্কা ৩-৪ টে
শুকনা লঙ্কা – ন টে
পেঁয়াজ কুচি – ১/৪ কাপ
নুন – স্বাদমতো
সরিষার তেল – স্বাদমতো
প্রণালিঃ
প্রথমে ভাল দেখে কয়েকটি কলা ভালমতো ধুয়ে নিন। এরপর এগুলোর খোসা ছাড়িয়ে খোসার ভিতরের আঁশ ফেলে দিন। তারপর খোসাগুলোকে কুচি কুচি করে কেটে সিদ্ধ করুন। চিংড়ি মাছ তেলে হালকা ভেজে নিন। এরপর এই ভাজা মাছের মধ্যে সিদ্ধ কলার খোসা, পেঁয়াজ কুচি, লঙ্কা, নুন দিয়ে ভাজতে থাকুন। যখন বাদামি রং হয়ে আসবে তখন নামিয়ে নিন এবং বেটে নিন। বাটা হয়ে গেলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার কাঁচা কলার খোসার বাটা ।

Post a Comment